Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

বাংলাদেশে বিএনপি নেতার বাড়িতে আগুন, মৃত ৭ বছরের মেয়ে, দগ্ধ ২ কিশোরী কন্যা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (BNP) এক নেতার বাড়ি বাইরে থেকে বন্ধ করে আগুন জ্বালিয়ে দেয় উন্মত্ত জনতা।

বাংলাদেশে বিএনপি নেতার বাড়িতে আগুন, মৃত ৭ বছরের মেয়ে, দগ্ধ ২ কিশোরী কন্যা

নারকীয় হত্যাকান্ডটি ঘটে শুক্র ও শনিবারের ভোররাতে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 20 December 2025 21:05

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ জুড়ে হিংসাত্মক ঘটনায় মৃত্যুমিছিল চলছে। এবারে এই নৃশংস ঘটনায় মৃত্যু হল নিরীহ এক সাত বছরের শিশুকন্যার। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (BNP) এক নেতার বাড়ি বাইরে থেকে বন্ধ করে আগুন জ্বালিয়ে দেয় উন্মত্ত জনতা। এই পৈশাচিক হত্যাকাণ্ডে ওই নেতার ৭ বছরের শিশুকন্যা জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়। আগুনে মারাত্মকভাবে পুড়ে জখম হয়েছে আরও তিনজন। নারকীয় হত্যাকান্ডটি ঘটে শুক্র ও শনিবারের ভোররাতে।

বিএনপি নেতার নাম বেলাল হোসেন। তিনি পেশায় ব্যবসায়ী এবং লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সহকারী সংগঠক সম্পাদক পদে রয়েছেন। পুলিশ সূত্র জানিয়েছে, দুষ্কৃতীরা বেলাল হোসেনের পশ্চিম চরমনসা এলাকার টিনের ছাউনি দেওয়া বাড়ি বাইরে থেকে বন্ধ করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। শীতের মাঝরাতে পরিবারের সকলেই ঘুমোচ্ছিলেন। বেলালের ৭ বছরের মেয়ে আয়েশা আখতার ঘুমন্ত অবস্থাতেই ঘটনাস্থলে মারা যায়। বেলাল এবং তাঁর আর দুই মেয়ে সালমা আখতার (১৬) ও সামিয়া আখতার (১৪) আগুনে দগ্ধ হয়ে মারাত্মক জখম হন।

বেলালের চিকিৎসা চলছে লক্ষ্মীপুর সদর হাসপাতালে। তাঁর দুই মেয়েকে ভাল চিকিৎসার জন্য ঢাকা নিয়ে আসা হয়েছে। স্থানীয় থানা জানিয়েছে, কারা, কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তা জানতে তদন্ত শুরু চলছে। সদর হাসপাতালের ডাক্তার অরূপ পাল জানান, দুই কিশোরী ও তাদের বাবাকে নিয়ে আসা হয়েছিল। রাত দুটোর সময় বেলাল হোসেনকে এখানে ভর্তি করা হলেও দুই মেয়েকে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের অবস্থা সঙ্কটজনক। কারণ তারা দুজনেই ৫০-৬০ শতাংশ দগ্ধ হয়েছে।

বেলালের মা হাজেরা বেগম জানান, খেয়েদেয়ে সকলে শুয়ে পড়েছিল। রাত ১টা নাগাদ বেশ কিছু লোক দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে পেট্রল ঢেলে দেয়। তিনি জানান, অন্ধকারে কাউকেই চিনতে পারেননি। তিনি বলেন, আমি জানালা দিয়ে দেখি বেলালের টিনের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তাই দেখে আমি ছুটে বেরিয়ে চিৎকার করলেও দরজা খুলে দিতে পারিনি। শেষে বেলাল ভিতর থেকে দরজা ভেঙে বেরিয়ে আসে। তার স্ত্রী নাজমা চার মাস বয়সি কোলের বাচ্চা আবির হোসেনকে বেরিয়ে আসে। তার সঙ্গেই ছিল আরেক নাতি ৬ বছরের হাবিব। 


```