Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বরিশালের ঝালোকাঠির সাংসদের বাড়ি থেকে উদ্ধার প্রায় ৫ কোটি টাকা

বর্তমানে বরিশাল ও ঝালোকাঠি দু'টি আলাদা জেলা হলেও, একসময়ে বরিশালেরই অংশ ছিল এই ঝালোকাঠি।

বরিশালের ঝালোকাঠির সাংসদের বাড়ি থেকে উদ্ধার প্রায় ৫ কোটি টাকা

সাংসদের বাড়ি থেকে উদ্ধার প্রায় ৫ কোটি টাকা।

শেষ আপডেট: 6 August 2024 12:43

দ্য ওয়াল ব্যুরো: সাংসদ আমির হোসেন আমুর বরিশালের ঝালোকাঠির বাড়ি থেকে বিদেশি মুদ্রা-সহ প্রায় ৫ কোটি টাকা উদ্ধার করল সেনাবাহিনী ও পুলিশ! ঝালোকাঠি-২ আসনের সাংসদ তিনি। বর্তমানে বরিশাল ও ঝালোকাঠি দু'টি আলাদা জেলা হলেও, একসময়ে বরিশালেরই অংশ ছিল এই ঝালোকাঠি।
 
পুলিশ জানিয়েছে, সোমবার রাতে ঝালোকাঠি শহরের রোনালসে রোডে অবস্থিত, সাংসদ আমির হোসেন আমুর বাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। খবর পেয়ে সেখানে পৌঁছয় দমকল। তারাই আগুন নেভাতে গিয়ে প্রথম দেখতে পায়, ব্যাগভর্তি এই টাকা। বিষয়টি তারা জানায় সেনাবাহিনী ও পুলিশকে। পরে আগুন নিভলে পুলিশ এসে ব্যাগভর্তি এই টাকা উদ্ধার করেন। 

সোমবার দুপুরে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরেই দখল হয়ে যায় তাঁর গণভবন। এর পরে ঢাকা ও সংলগ্ন এলাকার নানা প্রান্তে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ও অফিসে আগুন লাগাতে থাকে বিক্ষোভকারীরা। চালাতে থাকে অবাধ ভাঙচুর। বিকেলের দিকে এমনচাই ঘটে আমির হোসেন আমুর ঝালোকাঠির বাসভবনে।

বিকেলে গিয়ে সে আগুন নেভালেও, গভীর রাতে বাড়ির তিন তলায় ফের আগুন দেখা যায়। আবার পৌঁছয় দমকল। সেই সময়েই আগুন নেভানোর জন্য জল ঢালারসময়ে কয়েকটি আধপোড়া ব্যাগ থেকে টাকার বান্ডিল বেরিয়ে আসে। দমকলকর্মীরা পুলিশকে ও সেনাকে খবর দেয় তখন।

জানা গেছে, উদ্ধার করার পরে একটি ব্যাগ থেকে অক্ষত এক কোটি টাকা এবং অপর ব্যাগগুলো থেকে আংশিক পোড়া দু'কোটি ৭৭ লাখ টাকা পাওয়া গেছে। এছাড়াও ডলার, ইউরো, পাউন্ড-সহ বিভিন্ন দেশের প্রায় এক কোটি টাকার মুদ্রাও মিলেছে।


```