Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সেনা পাহারায় বাংলাদেশে খুলল ২৯টি থানা! হেল্পলাইনে ফোন করলে জবাব আসছিল, পুলিশ নেই

এক পুলিশ কর্মীর কথায়, "বেঁচেই যদি না থাকি তাহলে ডিউটি করব কীভাবে? আগে নিজেদের নিরাপত্তা নিশ্চিত হোক, তারপরে না হয় ডিউটি!"

সেনা পাহারায় বাংলাদেশে খুলল ২৯টি থানা! হেল্পলাইনে ফোন করলে জবাব আসছিল, পুলিশ নেই

সেনা পাহারায় খুলল থানা

শেষ আপডেট: 9 August 2024 19:48

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সন্ধেয় বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতিও। শুক্রবার নতুন করে কোনও অশান্তির খবর নেই। তবে এখনও ডিউটি পালনের জন্য থানায় যাওয়ার সাহস পাচ্ছেন না পুলিশ কর্মীরা। শুক্রবার সকালেও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হেল্পলাইনে ফোন করলে জবাব এসেছে, পুলিশ নেই! 

এমন পরিস্থিতিতে অবশ্য শুক্রবার বিকেল থেকে সেনার পাহারায় ঢাকা মহানগর পুলিশের ২৯টি থানায় কাজ শুরু হল বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর। এ ব্যাপারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস দেশবাসীকে আইনে আস্থা রাখার আহ্বান জানিয়েছেন।


তবে এখনও বিশেষ ভরসা পাচ্ছেন না খোদ পুলিশ কর্মীরাই। পুলিশের অবশ্য এমন আতঙ্কের পিছনে যথেষ্ট কারণ রয়েছে বলেও মনে করা হচ্ছে। অগস্টের গোড়া থেকে নতুন করে হিংসা পরিস্থিতিতে বেশ কিছু পুলিশ কর্মীর মৃ্ত্যু হয়েছে। এর মধ্যে গত রবিবার এনায়েতপুর থানা ছেড়ে পালানো ১৪ জন পুলিশকে যেভাবে খুঁজে এনে পিটিয়ে মেরেছিল হামলাকারীরা, তাতে যারপরনাই আতঙ্কিত খোদ পুলিশ কর্মীরাই।

উল্লেখ্য, গত রবিবার বাংলাদেশের সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঢুকে ১৩জন পুলিশ কর্মীকে হামলাকারীরা পিটিয়ে হত্যা করাে। খুনের নির্মমতা বর্ণনা করতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, হামলার মুখে আত্মসমর্পণ করতে চেয়েছিলেন থানায় কর্তব্যরত পুলিশকর্মীরা। কিন্তু তাতে এতটুকুও নরম হয়নি আন্দোলনকারীরা। শেষমেশ প্রাণে বাঁচতে প্রায় ৪০ জন পুলিশ দৌড়ে পালানোর চেষ্টা করেন। থানার ছাদে, পাশের বাড়িতে, শৌচাগারে লুকিয়ে পড়েন কয়েকজন। সব জায়গা থেকে খুঁজে খুঁজে এনে একে একে ১৪ জনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। 

তারপর থেকেই কর্মবিরতি শুরু করেছেন পুলিশের সিংহভাগ কর্মী। এক পুলিশ কর্মীর কথায়, "বেঁচেই যদি না থাকি তাহলে ডিউটি করব কীভাবে? আগে নিজেদের নিরাপত্তা নিশ্চিত হোক, তারপরে না হয় ডিউটি!"


```