Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আদালতের সামনে থাকা ন্যায়বিচারের ভাস্কর্যটি ভেঙে ফেলা হল, বাংলাদেশে বিক্ষিপ্ত অশান্তি চলছেই

বুধবার বিকেলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে থাকা ন্যায়বিচারের ভাস্কর্যটি ভেঙে দেন একদল উন্মত্ত জনতা।

আদালতের সামনে থাকা ন্যায়বিচারের ভাস্কর্যটি ভেঙে ফেলা হল, বাংলাদেশে বিক্ষিপ্ত অশান্তি চলছেই

ন্যায়বিচারের ভাস্কর্যটি ভেঙে দেন একদল উন্মত্ত জনতা।

শেষ আপডেট: 7 August 2024 19:11

দ্য ওয়াল ব্যুরো: আন্দোলনকারীদের দাবি মেনে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে। এমন পরিস্থিতিতে অশান্তি বন্ধ করার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন থেকে সেনা প্রধান ওয়াকার উজ্জামান-সহ আন্দোলনকারীরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের তরফে আহ্বান জানানো হলেও এখনও বিক্ষিপ্তভাবে অশান্তির ঘটনা ঘটে চলেছে।

বুধবার বিকেলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে থাকা ন্যায়বিচারের ভাস্কর্যটি ভেঙে দেন একদল উন্মত্ত জনতা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন দুপুরে আচমকাই এক দল লোক দড়ি বেঁধে ভাস্কর্যটি ভেঙে ফেলে।

অশান্তির আবহে বুধ ও বৃহস্পতিবার আদালত বন্ধের কথা আগেই বিবৃতি দিয়ে জানানো হয়েছিল। ফলে এদিন শুনশান আদালত চত্বরে হানা দিয়ে কোনওরকম বাধা ছাড়াই গ্রিক দেবী থেমিসের আদলে তৈরি ন্যায়বিচারের প্রতীকটি ভেঙে ফেলে উন্মত্ত জনতা। তাঁরা অবশ্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা তা অবশ্য স্পষ্ট নয়। 

প্রসঙ্গত, ২০১৬ সালের ডিসেম্বরে সুপ্রিম কোর্টে প্রবেশের মূল ফটকের সামনে তৈরি করা হয়েছিল ইস্পাতের তৈরি ভাস্কর্যটি। মঙ্গলবার সকালে ভাস্কর্যটির হাত ও দাঁড়িপাল্লার একাংশ কে বা কারা ভেঙে দিয়েছিল। এদিন বাকি অংশও ভেঙে ফেলে উন্মত্ত জনতা।

প্রসঙ্গত, সবকিছু ঠিক থাকলে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধে ৮টা নাগাদ বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে। এদিন বিকেলে সাংবাদিক বৈঠক থেকে একথা জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। তারই মাঝে বিক্ষিপ্ত অশান্তির ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কিছু এলাকায় ছড়াচ্ছে উত্তেজনা।


```