Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

এই রোদ এই বৃষ্টি, সাবধান! খামখেয়ালি আবহাওয়ায় বাড়ছে ‘থার্মাল শক’, হার্ট অ্যাটাকের ঝুঁকি ২০% বেশি

এই রোদ এই বৃষ্টির খামখেয়ালিপনায় শরীরের উপর পড়ছে বড় প্রভাব, বাড়ছে নানা অসুখের ঝুঁকি। সহজ কিছু নিয়ম মেনে চললেই হার্ট বাঁচানো সম্ভব, বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতাও।

 এই রোদ এই বৃষ্টি, সাবধান! খামখেয়ালি আবহাওয়ায় বাড়ছে ‘থার্মাল শক’, হার্ট অ্যাটাকের ঝুঁকি ২০% বেশি

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 9 April 2026 10:30

দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ রোদ থেকে ঠান্ডা, আবার মুহূর্তে তাপমাত্রার ওঠানামা, শরীরের জন্য বড়সড় ধাক্কা (Thermal Shock)। বিশেষজ্ঞদের মতে, এই আকস্মিক তাপমাত্রা পরিবর্তন (Temperature Fluctuation) সরাসরি প্রভাব ফেলে হার্ট ও রোগ প্রতিরোধ ক্ষমতার উপর।

বিএমজেতে প্রকাশিত গবেষণা বলছে, এখন শুধু শুষ্ক গরম নয়, বরং আর্দ্র তাপ (Humid Heat) ও থার্মাল শকের ঝুঁকি দ্রুত বাড়ছে, যা ‘ডেঞ্জারাস হিট ইনডেক্স’ বাড়িয়ে দিচ্ছে। ফলে নষ্ট হচ্ছে শরীরের স্বাভাবিক ভারসাম্য।

তাপমাত্রা হঠাৎ কমলে রক্তনালী সঙ্কুচিত হয়, হার্টকে বেশি জোরে কাজ করতে হয় এবং রক্তচাপ বেড়ে যায়। আবার হঠাৎ গরমে রক্তনালী প্রসারিত হয়ে রক্তচাপ কমে যেতে পারে, ডিহাইড্রেশন  হয়, রক্ত ঘন হয়ে জমাট বাঁধার ঝুঁকি বাড়ে। ইউরোপিয়ান জার্নাল অফ প্রিভেন্টিভ কার্ডিওলজির গবেষণায় দেখা গিয়েছে, এই দ্রুত তাপমাত্রা বদল হার্ট অ্যাটাক, অ্যারিদমিয়া বা সাইলেন্ট ইস্কেমিয়ার ঝুঁকি বাড়ায়।

অন্যদিকে, ল্যানসেট প্ল্যানেটারি হেলথের রিপোর্ট বলছে, এই তাপমাত্রার চাপ শ্বেত রক্তকণিকার কার্যকারিতা কমিয়ে দেয়। ফলে ঠান্ডা, ফ্লু বা শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ে। ঠান্ডা হাওয়া শ্বাসনালীর মিউকাস স্তর শুকিয়ে দেয়, যা ভাইরাসের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ।

মেট্রো হাসপাতালের কার্ডিওলজিস্ট ডাঃ সমীর গুপ্ত জানিয়েছেন, ঠান্ডায় রক্তনালী সঙ্কুচিত হয়ে রক্তচাপ বাড়ায় এবং রক্ত ঘন হয়ে ক্লট তৈরি হওয়ার ঝুঁকি বাড়ে। অন্যদিকে মণিপাল হাসপাতালের ডাঃ প্রদীপ হরণাহল্লি বলেন, এই সময়ে হার্ট অ্যাটাক ও কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকি ১৪-২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, বিশেষ করে উচ্চ রক্তচাপ থাকলে।

তাহলে কী করবেন?

বিশেষজ্ঞদের পরামর্শ, মোটা পোশাক পরুন, যাতে শরীর ধীরে মানিয়ে নিতে পারে। পর্যাপ্ত জল খান, কারণ এতে রক্ত স্বাভাবিক থাকে। বৃষ্টিতে ভিজবেন না বা ঠান্ডা হাওয়া লাগাবেন না। আদা, রসুন , হলুদের মতো খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। খাবারে এই তিন জিনিস রাখুন। আর যাঁদের হার্টের সমস্যা আছে, তাঁদের নিয়মিত রক্তচাপ মাপা জরুরি।

মোট কথা, আবহাওয়ার খামখেয়ালিপনাকে হালকা করে দেখলে চলবে না, এটা শরীরের জন্য সত্যিই একটা চাপ, যার মোকাবিলা প্রস্তুতি নিয়েই করতে হবে।


```