Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

একছাদের তলায় ক্যানসারের এ টু জেড, নতুন কমপ্রিহেনসিভ কেয়ার ইউনিট কলকাতায়, এগিয়ে এল সরকারও

ওয়ার্ল্ড ক্যানসার ডে (World Cancer Day) উপলক্ষে কলকাতায় মনিপাল হাসপাতালের (Manipal Hospital) নতুন কমপ্রিহেনসিভ ক্যানসার কেয়ার সেন্টার (Comprehensive Cancer Care Center), উন্নত বিএমটি ইউনিট ও ‘কবচ’ কমিউনিটি স্ক্রিনিং (Community Screening) কর্মসূচির সূচনা।
 

একছাদের তলায় ক্যানসারের এ টু জেড, নতুন কমপ্রিহেনসিভ কেয়ার ইউনিট কলকাতায়, এগিয়ে এল সরকারও

বাঁ দিক থেকে: ডাঃ মুরলী শ্রীনিবাসন, ডাঃ সুরেন্দ্র কুমার দাবাস, ডাঃ সৌরভ দত্ত, শ্রীমতী অনন্যা বন্দ্যোপাধ্যায়, শ্রী ফিরহাদ হাকিম, শ্রী হরিনারায়ণ শর্মা, ডাঃ অয়নাভ দেবগুপ্ত।

তিয়াষ মুখোপাধ্যায়

শেষ আপডেট: 4 February 2026 15:11

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় ক্যানসার চিকিৎসা (Cancer Treatment) পরিকাঠামোয় এক গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁল মনিপাল হাসপাতাল (Manipal Hospitals)। আন্তর্জাতিক ক্যানসার সচেতনতা দিবস উপলক্ষে, মনিপাল হাসপাতাল ইএম বাইপাস ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল মনিপাল কমপ্রিহেনসিভ ক্যানসার কেয়ার সেন্টার (Manipal Comprehensive Cancer Care Center)। যেখানে থাকছে উন্নতমানের ক্লিনিক্যাল হেমাটোলজি, হেমাটো-অনকোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (BMT) ইউনিট।

একই সঙ্গে প্রতিরোধ ও আগাম রোগনির্ণয়ের ওপর জোর দিতে চালু করা হল ‘কবচ’ (KAWACH) – একটি কমিউনিটি হেলথ স্ক্রিনিং প্রোগ্রাম, যা মনিপাল ফাউন্ডেশনের উদ্যোগে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (KMC)-এর সহযোগিতায় বাস্তবায়িত হবে।

এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, কেএমসি কাউন্সিলর (ওয়ার্ড ১০৯) শ্রীমতী অনন্যা বন্দ্যোপাধ্যায়, মনিপাল ফাউন্ডেশনের সিইও শ্রী হরিনারায়ণ শর্মা, মনিপাল কমপ্রিহেনসিভ ক্যানসার কেয়ার (মুকুন্দপুর, সল্টলেক ও শিলিগুড়ি ক্লাস্টার)-এর ডিরেক্টর ডা. সৌরভ দত্ত প্রমুখ।

নতুন কমপ্রিহেনসিভ ক্যানসার কেয়ার সেন্টারের সূচনা পূর্ব ভারতের অঙ্কোলজি চিকিৎসা ব্যবস্থায় এক বড় শূন্যস্থান পূরণ করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ এই অঞ্চলে ক্যানসারের প্রকোপ ক্রমশ বাড়ছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই রোগ ধরা পড়ে অনেক দেরিতে এবং সমন্বিত চিকিৎসা পরিষেবার সুযোগও সীমিত।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এবং আঞ্চলিক ক্যানসার রেজিস্ট্রির তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার এবং উত্তর-পূর্ব ভারত মিলিয়ে পূর্ব ভারত দেশের মোট ক্যানসার রোগীর একটি বড় অংশ রয়েছে। এই অঞ্চলে মাথা ও ঘাড়ের ক্যানসার, গ্যাস্ট্রোইনটেস্টিনাল ক্যানসার, স্তন ক্যানসার এবং রক্তজনিত ক্যানসারের প্রকোপ তুলনামূলকভাবে বেশি। উদ্বেগের বিষয় হল, প্রায় ৬০ শতাংশ ক্যানসার রোগীই রোগের অনেকটা অ্যাডভান্সড স্টেজে চিকিৎসার জন্য আসেন, যার ফলে চিকিৎসা আরও জটিল হয়ে ওঠে এবং ফলাফলও অনেক সময় আশানুরূপ হয় না।

এই বাস্তবতাকে সামনে রেখেই নতুন এই সেন্টারটি এমনভাবে গড়ে তোলা হয়েছে, যেখানে ক্যানসার প্রতিরোধ, স্ক্রিনিং, প্রাথমিক পর্যায়ে রোগনির্ণয়, মেডিক্যাল ও সার্জিক্যাল অঙ্কোলজি, রেডিয়েশন অঙ্কোলজি, হেমাটোলজি, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, সাপোর্টিভ কেয়ার এবং সারভাইভারশিপ—সব পরিষেবা এক ছাদের নীচে, একটি সমন্বিত মাল্টিডিসিপ্লিনারি মডেলের মাধ্যমে পাওয়া যাবে।

রক্তের ক্যানসার যেমন লিউকেমিয়া, লিম্ফোমা এবং মাল্টিপল মাইলোমা— ভারতের মোট ক্যানসার রোগীর প্রায় ৭ থেকে ৮ শতাংশের জন্য দায়ী, বলছে ICMR-এর হিসেব। প্রতি বছর দেশে ১ লক্ষেরও বেশি নতুন ব্লাড ক্যানসারের রোগী শনাক্ত হন। এই ধরনের বহু রোগের ক্ষেত্রে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন (BMT) একটি সম্ভাব্য নিরাময়মূলক চিকিৎসা পদ্ধতি হলেও, দেশের বেশিরভাগ জায়গায় এখনও এই পরিষেবা সীমিত। বিশেষ করে বড় মহানগরের বাইরে।

ইন্ডিয়ান সোসাইটি অফ ব্লাড অ্যান্ড ম্যারো ট্রান্সপ্লান্টেশন (ISBMT)-এর তথ্য অনুযায়ী, ভারতে এখনও পর্যন্ত মোট ২৫,০০০-এর বেশি স্টেম সেল ট্রান্সপ্লান্ট হয়েছে, কিন্তু বছরে হয় ৩,০০০-এরও কম—যা প্রকৃত চাহিদার তুলনায় অনেক কম। এই প্রেক্ষাপটে, মনিপাল হাসপাতালস কলকাতার নতুন বিএমটি ইউনিট, যার নেতৃত্বে রয়েছেন প্রফেসর ডক্টর রাজীব দে, হেড – ক্লিনিক্যাল হেমাটোলজি, হেমাটো-অঙ্কোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, মনিপাল হাসপাতাল ইএম বাইপাস।

এই উদ্যোগ প্রসঙ্গে মনিপাল কমপ্রিহেনসিভ ক্যানসার কেয়ার (মুকুন্দপুর, সল্টলেক ও শিলিগুড়ি ক্লাস্টার)-এর ডিরেক্টর ডা. সৌরভ দত্ত বলেন, “মনিপাল কমপ্রিহেনসিভ ক্যানসার কেয়ার সেন্টারের সূচনা পূর্ব ভারতের অঙ্কোলজি কেয়ার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এখানে প্রতিরোধ, সচেতনতা, আগাম রোগনির্ণয়, আধুনিক ডায়াগনস্টিক্স, মেডিক্যাল ও সার্জিক্যাল অনকোলজি, রেডিয়েশন থেরাপি, হেমাটোলজি এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন—সবকিছু একসঙ্গে, একটি সমন্বিত কাঠামোর মধ্যে নিয়ে আসা হয়েছে। বিশেষ করে হেমাটোলজিক্যাল ক্যানসারের ক্ষেত্রে, সঠিকভাবে নির্বাচিত রোগীদের জন্য বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে প্রায় ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত দীর্ঘমেয়াদি সারভাইভাল সম্ভব— এই ধরনের উন্নত চিকিৎসা ঘরের কাছেই পাওয়া গেলে রোগী ও তাঁদের পরিবারের ওপর শারীরিক, মানসিক এবং আর্থিক চাপ অনেকটাই কমবে। একই সঙ্গে, রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা ও পরবর্তী জীবনের যত্ন—সব ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে।”

উন্নত চিকিৎসা পরিষেবার পাশাপাশি, ‘কবচ’ কমিউনিটি হেলথ স্ক্রিনিং প্রোগ্রাম ক্যানসার প্রতিরোধ, সচেতনতা এবং আগাম শনাক্তকরণের গুরুত্বকে আরও জোরালোভাবে তুলে ধরছে—বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত অংশের মানুষের মধ্যে। এই উদ্যোগের মাধ্যমে ক্যানসারজনিত অসুস্থতা ও মৃত্যুহার কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।


```