Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

গরম পড়ছে, বাচ্চাদের হিটস্ট্রোকের ঝুঁকি অনেকটাই বেশি থাকে, কীভাবে লক্ষণ চিনবেন?

তীব্র গরমে বাচ্চাদের হিটস্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় অনেকটাই। সময়মতো লক্ষণ চিনে সতর্ক থাকুন, নইলে মারাত্মক বিপদ হতে পারে।

গরম পড়ছে, বাচ্চাদের হিটস্ট্রোকের ঝুঁকি অনেকটাই বেশি থাকে, কীভাবে লক্ষণ চিনবেন?

বাচ্চাদের হিটস্ট্রোক

গার্গী দাস

শেষ আপডেট: 25 March 2026 15:33

দ্য ওয়াল ব্যুরো: গরমের কোথায় কী! এখন থেকেই দিনের বেলা ঝলসে যাচ্ছে কলকাতা থেকে দিল্লি, তামিলনাড়ু থেকে হায়দরাবাদ। খানিকটা একই অবস্থা রাজস্থান-গুজরাতেরও। এই ভয়াবহ গরমে বড়রাই যখন নাজেহাল, তখন সবচেয়ে বেশি বিপদের মুখে পড়ছে বাড়ির খুদে সদস্যরা। চিকিৎসকদের মতে, শিশুদের শরীর তাপমাত্রা নিয়ন্ত্রণে (Temperature Regulation) বড়দের মতো সক্ষম নয়। ফলে ডিহাইড্রেশন (Dehydration) ও হিটস্ট্রোকের (Heatstroke) ঝুঁকি অনেকটাই বেশি।

সমস্যা হল, ছোটরা অনেক সময় মুখে বলতে পারে না তাদের কষ্টের কথা। তাদের পক্ষে সঠিকভাবে বোঝানো সম্ভব হয় না, তাই বাবা-মাকেই চিনে নিতে হবে সেই সতর্ক সংকেতগুলো।

কীভাবে বুঝবেন?

প্রথম লক্ষণই হল আচমকা ক্লান্তি (Fatigue)। চঞ্চল শিশু হঠাৎ খেলাধুলো ছেড়ে চুপচাপ হয়ে গেলে সতর্ক হোন। প্রবল গরমে শরীর থেকে জল ও ইলেকট্রোলাইট (Electrolytes) বেরিয়ে গেলে শিশুরা দ্রুত নিস্তেজ হয়ে পড়ে। এমন অবস্থায় দেরি না করে তাকে ঠান্ডা জায়গায় নিয়ে গিয়ে জল বা ওআরএস (ORS) খাওয়ানো জরুরি।

মাথাব্যথা (Headache) ও মাথা ঘোরা (Dizziness) গরমের আর একটি বড় লক্ষণ। রক্তচাপের (Blood Pressure) ওঠানামার ফলে শিশু যদি বলে মাথা ধরেছে বা দাঁড়াতে গিয়ে টলছে, তা হলে বিষয়টি অবহেলা করবেন না। এটি তাপজনিত অবসাদের (Heat Exhaustion) প্রাথমিক ইঙ্গিত।

খিদে কমে যাওয়া (Loss of Appetite) ও বমিভাবও (Nausea) গরমের প্রভাব। শরীর নিজেকে ঠান্ডা রাখতে বেশি শক্তি খরচ করে, ফলে হজমপ্রক্রিয়া ধীর হয়ে যায়। শিশুর খাওয়ায় অনীহা বা বমির প্রবণতা দেখা দিলে বুঝতে হবে শরীর অতিরিক্ত গরমে বিপর্যস্ত।

সবচেয়ে বিপজ্জনক লক্ষণ হল ত্বকের পরিবর্তন। গায়ের চামড়া (Skin) যদি অস্বাভাবিক লালচে হয়ে যায়, গা পুড়তে থাকে অথচ ঘাম (Sweating) না হয়, তবে তা হিটস্ট্রোকের পূর্বাভাস হতে পারে। ত্বক শুকনো বা খসখসে হয়ে যাওয়া মানে শরীরে জলের ঘাটতি মারাত্মক পর্যায়ে পৌঁছেছে—এই অবস্থায় অবিলম্বে চিকিৎসকের পরামর্শ জরুরি।

আচরণগত পরিবর্তনও (Behaviour Change) গুরুত্বপূর্ণ ইঙ্গিত। অকারণ কান্না, খিটখিটে মেজাজ, অস্থিরতা বা হঠাৎ চুপ হয়ে যাওয়া—সবই ডিহাইড্রেশনের লক্ষণ হতে পারে।

চিকিৎসকদের পরামর্শ, এই সময় শিশুদের হালকা সুতির পোশাক (Cotton Clothes) পরানো, বেলা বাড়লে রোদ এড়ানো এবং প্রচুর জল, ডাবের জল বা টাটকা ফলের রস (Fresh Juice) খাওয়ানো অত্যন্ত জরুরি। মনে রাখবেন, শিশুদের শারীরিক অবস্থা খুব দ্রুত খারাপ হতে পারে। তাই সামান্য উপসর্গ দেখলেই সতর্ক হোন।


```