Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

কালো প্লাস্টিকের বাক্সে খাবার গরম নৈব নৈব চ, ওতেই লুকিয়ে বড় বিপদ, সাবধান করছেন ডাক্তাররা

অনলাইন ফুড ডেলিভারির কালো প্লাস্টিকের বাক্সে গরম খাবার রাখা বা মাইক্রোওয়েভে গরম করা কি নিরাপদ? চিকিৎসক ও পুষ্টিবিদের সতর্কবার্তা, সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি ও নিরাপদ বিকল্প জানুন।

কালো প্লাস্টিকের বাক্সে খাবার গরম নৈব নৈব চ, ওতেই লুকিয়ে বড় বিপদ, সাবধান করছেন ডাক্তাররা

কালো প্লাস্টিকে খাবার গরম করবেন না।

জিনিয়া সরকার

শেষ আপডেট: 19 February 2026 14:47

দ্য ওয়াল ব্যুরো: অনলাইন ফুড ডেলিভারির যুগে কালো প্লাস্টিকের খাবারের বাক্স (Black Plastic Food Box) এখন প্রায় সর্বত্র। হালকা, সস্তা এবং ‘ফুড গ্রেড’ ছাপ থাকায় অনেকেই নিশ্চিন্তে এই বাক্সে গরম খাবার রাখছেন, এমনকী বাড়িতে এনে আবার গরমও করছেন। কিন্তু এই অভ্যাসই কি নীরবে স্বাস্থ্যের ক্ষতি করছে?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে এ বিষয়ে সতর্ক করেছেন চিকিৎসক ও পুষ্টিবিদ ডাঃ নন্দিতা আইয়ার (Dr Nandita Iyer)। তাঁর দাবি, কালো প্লাস্টিকের কন্টেনার দেখতে নিরীহ হলেও এর ভিতরে লুকিয়ে থাকতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি।

কীভাবে তৈরি হয় কালো প্লাস্টিক?

ডাঃ নন্দিতা আয়ার জানাচ্ছেন, বেশিরভাগ কালো প্লাস্টিকের বাক্স তৈরি হয় রিসাইকেল করা প্লাস্টিক বর্জ্য থেকে। সেই বর্জ্যের মধ্যে থাকতে পারে পুরনো ইলেকট্রনিক যন্ত্রাংশ, টিভি-রিমোটের অংশ, পুরনো PVC, এমনকী আগুন প্রতিরোধক রাসায়নিকও। কালো রং ব্যবহার করা হয় এই ‘মিশ্রণ’ ঢাকতে, যাতে ভিতরের উপাদান বোঝা না যায়।

গরম খাবারে কেন ঝুঁকি বাড়ে?

চিকিৎসকের মতে, এই ধরনের প্লাস্টিক গরম খাবার, তেলযুক্ত তরকারি বা টক খাবারের সংস্পর্শে এলে রাসায়নিক পদার্থ, মাইক্রোপ্লাস্টিক এমনকী ভারী ধাতুও খাবারের মধ্যে মিশে যেতে পারে। বিশেষ করে মাইক্রোওয়েভে গরম করলে ঝুঁকি আরও বেড়ে যায়। দীর্ঘদিন এভাবে খাবার খেলে হরমোনজনিত সমস্যা, প্রদাহ এবং অন্যান্য জটিলতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

তাহলে কি সব কালো প্লাস্টিকই বিপজ্জনক?

ডাঃ আয়ার স্পষ্ট করে জানিয়েছেন, সব কালো প্লাস্টিক যে সমান ক্ষতিকর তা নয়। কিন্তু যেহেতু এর উৎস ও উপাদান সহজে যাচাই করা যায় না, তাই ঝুঁকি নেওয়ার কোনও মানে নেই। শুকনো খাবার রাখার ক্ষেত্রে ব্যবহার করা গেলেও গরম খাবার রাখা বা গরম করা একেবারেই উচিত নয়।

নিরাপদ বিকল্প কী?

চিকিৎসকের পরামর্শ—ফুড ডেলিভারির পর যত দ্রুত সম্ভব খাবার কাচ বা স্টিলের পাত্রে তুলে নিন। কালো প্লাস্টিকের বাক্সে কখনওই মাইক্রোওয়েভ করবেন না। সাদা প্লাস্টিক তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ হলেও সেটিও গরম খাবারের জন্য আদর্শ নয়। কাগজের প্যাকেটও সাবধান—অনেক ক্ষেত্রেই ভিতরে পাতলা প্লাস্টিকের স্তর থাকে।

সব মিলিয়ে সতর্কবার্তা একটাই—লো প্লাস্টিকের খাবারের বাক্সকে ‘না’ বলুন। রেস্তোরাঁগুলিকেও অনুরোধ করুন, যেন তারা খাবার ডেলিভারিতে নিরাপদ বিকল্প ব্যবহার করে।

দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যভিত্তিক। এটি কোনও চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বক্তব্যের উপর ভিত্তি করে লেখা।


```