.jpeg)
নিজস্ব চিত্র
শেষ আপডেট: 16 December 2024 14:00
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত জাকির হুসেন। শোকস্তব্ধ বলিউড। আবেগে ভাসলেন কামাল হাসান থেকে এ আর রহমান, তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চনও। স্মৃতিচারণা করলেন পুরনো দিনের।
সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তবলা মায়েস্ত্র জাকির হুসেন। ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস রোগে ভুগছিলেন তিনি। সেখান থেকেই মৃত্যু। তাঁর চলে আসলে অমরত্বের শুরু। বলছেন সমসাময়িক শিল্পীদের একাংশ। সোমবার এই খবর সোশ্যাল মিডিয়া শেয়ার করেন বিগ বি। লেখেন 'একজন জিনিয়াস, মায়েস্ত্র, অপূরণীয় ক্ষতি.. জাকির হুসেন চলে গেলেন।' টুইট করে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
নিজেদের পুরনো সময়ের ছবি শেয়ার করে স্মৃতিচারণা করেন কমল হাসান। আবেগতাড়িত হয়ে লেখেন। 'জাকির ভাই খুব তাড়াতাড়ি চলে গেলেন। তিনি আমাদের যা দিয়ে গেছেন, আমাদের জন্য যা রেখে গেলেন, তার জন্য চির কৃতজ্ঞ থাকব। বিদায় এবং ধন্যবাদ।'
নরেন্দ্র মোদী লেখেন, 'ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ঘরানায় এক বিপ্লব এনেছিলেন জাকির হুসেনজি। তাঁকে মনে রাখবে সকলে। তবলার জনপ্রিয়তা ও তাকে বিশ্বের দরবারে পৌঁছনোর পিছনে শিল্পীর অবদান অনস্বীকার্য..'
Deeply saddened by the passing of the legendary tabla maestro, Ustad Zakir Hussain Ji. He will be remembered as a true genius who revolutionized the world of Indian classical music. He also brought the tabla to the global stage, captivating millions with his unparalleled rhythm.…
— Narendra Modi (@narendramodi) December 16, 2024
উস্তাদ জাকির হুসেনের মৃত্যুতে শোকস্তব্ধ এ আর রহমান। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, 'বিশ্বের দরবারে তবলাকে নিয়ে যাওয়া পিছনে জাকির ভাইয়ের হাত রয়েছে। জাকির ভাই আসলে অনুপ্রেরণা। আমাদের সকলের কাছে তাঁর চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি। এক দশক আগেও তাঁর সঙ্গে যে পরিমাণ কাজ করতে পেরেছিলাম শেষ কিছুদিনে ততটা হয়ে ওঠেনি, আফশোস হচ্ছে। আমরা একটি অ্যালবাম বানানোর পরিকল্পনা করেছিলাম একসঙ্গে। সেটা আর হল না। খুব মিস করব। সত্যিই মিস করব। পরিবারের প্রতি সমবেদনা রইল, এই ক্ষতি সহ্য করার শক্তি বিশ্বজুড়ে তাঁর শিক্ষার্থীদের দিক ভগবান।'
Inna lillahi wa inna ilayhi raji'un.
— A.R.Rahman (@arrahman) December 16, 2024
Zakir Bhai was an inspiration, a towering personality who elevated the tabla to global acclaim ????????. His loss is immeasurable for all of us. I regret not being able to collaborate with him as much as we did decades ago, though we had planned…
জাকির হুসেনের অল্প বয়সের একটি ছবি শেয়ার করে বিশাল ডাডলানি সোশ্যাল মিডিয়ায় লিখেন, 'পৃথিবীতে আরেক জাকির হুসেন জন্মাবে না। পরিবারের প্রতি, সংগীত জগতের প্রতি ও সংগীত শিল্পীদের প্রতি সমবেদনা রইল।'
View this post on Instagram
কিছুদিন আগেই উস্তাদের সঙ্গে দেখা হয়েছিল গায়ক অভিজিৎ ভট্টাচার্যের। তিনি সোশ্যাল মিডিয়া জানান, একসঙ্গে ব্রেকফাস্টও সেরেছিলেন তাঁরা। দু'জনের একটি ছবি শেয়ার করে লেখেন, 'দ্য গ্রেট মায়েস্ত্র চলে গেলেন খুব তাড়াতাড়ি। কিছুদিন আগেই ওঁর সঙ্গে বীরমিংহামে দেখা হয়েছিল। একসঙ্গে ব্রেকফাস্টও সেরেছিলাম। পরলোকে ভাল থাকবেন উস্তাদজি।'
View this post on Instagram
একইভাবে একে একে পরিচালক নন্দিতা দাস, রণবীর সিং, করিনা কাপুর খানরা উস্তাদের সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতিচারণা করতে শুরু করেন। নন্দিতা দাস লেখেন, 'লস অ্যাঞ্জেলস ও মুম্বাইয়ে কাজ করেছেন একসঙ্গে। বলেন, 'ওঁর কাজ সামনে থেকে দেখার বা শেখার সৌভাগ্য হয়েছিল আমার। অনেক কথা বাকি ছিল। শেষ হয়নি আমাদের কথোপকথন। আশা করি কোনও এক সময় সে কথা, সে গল্প শেষ করতে পারব। কাজের মাধ্যমে উনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন।'
View this post on Instagram
করিনা কাপুর খান সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন। ফ্রেমে বাবা রণধীর কাপুর ও উস্তাদ জাকির হুসেন হাত মেলাচ্ছেন। সেখানেই রয়েছেন করিনা কাপুরও। ছবির ক্যাপশনে তিনি লেখেন, 'মায়েস্ত্রো ফরএভার।'
সোমবার জাকিরময়, তাঁর কাজ, তাঁর দেখানো পথে আগামী দিনে এগিয়ে যাবেন বহু শিল্পী। সুরকার দেবজ্যোতি মিশ্রের মত করে বলতে গেলে বলতে হয়, জাকির হুসেন অমর হয়ে থাকবেন তাঁর ছাত্র-ছাত্রীদের মাধ্যমে, তাঁদের কাজের মাধ্যমে এবং নিজের কাজের মাধ্যমে।