Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল ইউটিউবার স্ত্রী, বাইকে করে গিয়ে লোপাট করে এল দেহও

প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে স্বামী, তারই 'শাস্তি' পেতে হল যুবককে !

প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল ইউটিউবার স্ত্রী, বাইকে করে গিয়ে লোপাট করে এল দেহও

প্রতীকী ছবি

শেষ আপডেট: 16 April 2025 12:54

দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে স্বামী, তারই 'শাস্তি' পেতে হল যুবককে! হরিয়ানায় প্রেমিককে সঙ্গে নিয়েই গলায় ফাঁস লাগিয়ে স্বামীকে খুন করল ইউটিউবার স্ত্রী (Youtuber Wife Killed Husband)। পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে এবং তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের হেফাজতে নিয়েছে। 

পুলিশ সূত্রে খবর, প্রায় দেড় বছর আগে ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয় হয় রবিনা ও সুরেশের। অল্প সময় পরই তাঁরা একসঙ্গে সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানাতে শুরু করে। রবিনা বিবাহিত, তাঁর একটি ৬ বছরের পুত্র সন্তান রয়েছে। এদিকে নিজের কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় পরিবারের প্রতি অমনোযোগী হয়ে পড়ছিল। এনিয়ে স্বামী প্রবীণের সঙ্গে প্রায়ই অশান্তি হত রবিনার। সুরেশের সঙ্গে বিবাহ বহির্ভূত  সম্পর্ক রয়েছে স্ত্রীর, এই সন্দেহও দানা বেঁধেছিল প্রবীণের মনে।

পুলিশের তরফে আরও জানা যায়, গত মার্চ মাসে খুন হন প্রবীণ। আসলে তাঁর আশঙ্কাই সত্যি হয়েছিল। ঘটনার দিন নিজের বাড়িতেই স্ত্রী রবিনা ও সুরেশকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিলেন তিনি। এনিয়ে দম্পতির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপরই প্রেমিকের সাহায্য নিয়েই স্বামীর গলায় ওড়নার ফাঁস লাগিয়ে খুন করে রবিনা ((Youtuber Wife Killed Husband))। 

দেহ লোপাটের ফন্দিও এঁটে নিয়েছিল অভিযুক্ত যুগল। খুনের পর গভীর রাত হওয়ার অপেক্ষা করেছিল তারা। এরপর বাইকে করেই প্রবীণের দেহ নিয়ে গিয়ে বাড়ি থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে নর্দমায় ফেলে দেওয়া হয়। ঘটনার তিনদিন পর পচাগলা অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে যুবকের খুনের নেপথ্যে রয়েছে তাঁর স্ত্রী। সঙ্গে সঙ্গে রবিনা ও তাঁর প্রেমিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে তারা খুনের অভিযোগ স্বীকার করে নিয়েছে বলেই খবর।


```