Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খাবারের দাম বেশি, অভিযোগ করায় যাত্রীর ওপর চড়াও! ক্যাটারিং কোম্পানিকে ৫ লাখ জরিমানা রেলের

এই ঘটনায় রেলওয়ে ক্যাটারিং পরিষেবার মান ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

খাবারের দাম বেশি, অভিযোগ করায় যাত্রীর ওপর চড়াও! ক্যাটারিং কোম্পানিকে ৫ লাখ জরিমানা রেলের

দুরপাল্লার ট্রেনে হেনস্থার শিকার এক ইউটিউবার

শেষ আপডেট: 8 May 2025 14:30

দ্য ওয়াল ব্যুরো: দুরপাল্লার ট্রেনে হেনস্থার শিকার হলেন এক ইউটিউবার। হেমকুন্ত এক্সপ্রেসে সফরের সময় জিনিসের দাম অনুমোদিত দামের চেয়ে বেশি হওয়ায় রেলমদত অ্যাপে অভিযোগ করেছিলেন তিনি। তারপরই তাঁর ওপর চড়াও হয় একদল ব্যক্তি।

ঠিক কী ঘটেছিল?

৬ মে ইউটিউবার ও ট্রাভেল ব্লগার বিশাল শর্মা রিষিকেশ থেকে শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা যাওয়ার পথে হেমকুন্ত এক্সপ্রেসের থার্ড এসি কোচে চড়েন। ট্রেনের প্যান্ট্রি স্টাফ তাকে ২০ টাকা দামের জলের বোতল দেন, অথচ আইআরসিটিসি অনুমোদিত রেলনীড়ের দাম ১৫ টাকা। তিনি সেই নিয়ে অভিযোগ করলে তাঁকে উলটে জানানো হয়, ‘এখন এটাই পাওয়া যাবে স্যার’। এছাড়া, ১০ টাকার কফি ২০ টাকায় ও ৪০ টাকার নুডলস  ৫০ টাকায় বিক্রি হচ্ছিল। তাই অ্যাপ মারফত অভিযোগ জানিয়েছিলেন তিনি।

অভিযোগের পর, বিশাল শর্মা রাতে তাঁর বার্থে শুয়েছিলেন। তখন একদল ব্যক্তি তাঁর ওপর চড়াও হয়। তারা তাঁকে বার্থ থেকে নামতে বলে, একজন তাঁর পা ধরে টেনে নামানোর চেষ্টাও করে।

বিশাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, বিশালের জামাকাপড় ছিঁড়ে গেছে এবং তিনি আঘাতও পেয়েছেন। ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে তদন্তের দাবি জানিয়েছেন ইউটিউবার।

এই বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলওয়ে সেবা হ্যান্ডেল এক্সে জানিয়েছে, ক্যাটারিং কোম্পানির বিরুদ্ধে ৫ লাখ টাকা জরিমানা এবং জিআরপি কাঠুয়ায় একটি এফআইআর দায়ের হয়েছে। আইআরসিটিসি তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে জানায় যে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এই ঘটনা রেলওয়ে ক্যাটারিং পরিষেবার মান ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। ইউটিউবার বিশাল শর্মার এই পদক্ষেপ ও সেই সংক্রান্ত বিষয়ে রেলওয়ের দ্রুত প্রতিক্রিয়া এই ধরনের ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন নেটনাগরিকরা।


```