Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Operation Sindoor: বাংলাদেশের ৪ টিভির ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ হল

একাধিক সুত্র জানিয়েছে, বাংলাদেশের মোট ৩৮টি টিভি সংবাদ সংক্রান্ত ইউটিউব চ্যালেন ভারতে বসে দেখা যায়। তারমধ্যে ওই চারটির প্রদর্শন এদেশে নিষিদ্ধ হয়েছে।

Operation Sindoor: বাংলাদেশের ৪ টিভির ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ হল

শেষ আপডেট: 10 May 2025 07:38

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের চারটি টিভির ইউটিইউব চ্যানেল নিষিদ্ধ হল ভারতে (YouTube channels of Bangladeshi TV banned in India)।

ভারত সরকারের (Government of India) অনুরোধে ইউটিইউব কর্তৃপক্ষ এগুলি ভারতে ব্লক করে দিয়েছে। এগুলি হল যমুনা টিভি (Yamuna Tv), একাত্তর টিভি (Ekattor Tv), বাংলাভিশন (Bangla Vision TV) এবং মোহনা টিভির (Mohona TV) ইউটিউব চ্যানেল। চ্যালেনগুলি ওপেন করা হলে বলা হচ্ছে, ভারতে এগুলি দেখা যাবে না। জাতীয় নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার উদ্দেশে প্রদর্শন বন্ধ রাখা হয়েছে (Video unavailable. This content is currently unavailable in this country because of an order from the government related to national security or public order.)

তথ্যযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের তথ্য যাচাইয়ের উদ্যোগ ডিসমিসল্যাব ইউটিউবের কাছ থেকে এই সিদ্ধান্তের সত্যতা যাচাই করেছে বলে জানা গিয়েছে। একটি টিভিকে উদ্ধৃত করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইউটিউব তাদেরকে ব্লক সংক্রান্ত নোটিস পাঠিয়েছে।

একাধিক সুত্র জানিয়েছে, বাংলাদেশের মোট ৩৮টি টিভি সংবাদ সংক্রান্ত ইউটিউব চ্যালেন ভারতে বসে দেখা যায়। তারমধ্যে ওই চারটির প্রদর্শন এদেশে নিষিদ্ধ হয়েছে। মনে করা হচ্ছে, ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি সংক্রান্ত খবরাখবর নিয়ে নয়াদিল্লির আপত্তির কারণে এই পদক্ষেপ নিয়েছে ইউটিউব। তারা ভারত সরকারের ইন্টারমিডিয়ারি গাইডলাইনস ও ডিজিটাল মিডিয়া এথিকস কোড মেনে চলে।

ভারতে প্রদর্শন বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশি টিভি চ্যানেলগুলি সরকারিভাবে তাদের বক্তব্য জানায়নি। জানালে এই প্রতিবেদনে যুক্ত করা হবে।

নিষিদ্ধ ঘোষিত চার টিভির একটির মালিক বিএনপির এখ শিল্পপতি নেতা। গত বছর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় ওই টিভি চ্যানেল খোলাখুলি সরকারের বিরোধিতায় নেমেছিল। হাসিনা সরকারের পতনের পর তারা ভারত বিরোধিতাতেও সুর চড়িয়েছিল।

প্রসঙ্গত, ভারত ইতিপূর্বে অনেকগুলি পাকিস্তানি ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করেছে। ইউটিউব কর্তৃপক্ষ সরকারের আর্জি মেনে পদক্ষেপ করে।


```