Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন লোকসভায় তাণ্ডব, গ্রেফতারের পর 'আসল' কারণ জানালেন তরুণী

২২ বছরের পর ফের সেই আনলাকি থার্টিনে আতঙ্ক ফিরে এল নতুন সংসদ ভবনে।

কেন লোকসভায় তাণ্ডব, গ্রেফতারের পর 'আসল' কারণ জানালেন তরুণী

শেষ আপডেট: 13 December 2023 17:26

দ্য ওয়াল ব্যুরো: ২২ বছরের পর ফের সেই আনলাকি থার্টিনে আতঙ্ক ফিরে এল নতুন সংসদ ভবনে। ২০০১ সালের ১৩ ডিসেম্বর সংসদে হামলা চালিয়েছিল সশস্ত্র জঙ্গিরা। বুধবার ১৩ ডিসেম্বর হঠাৎ তেমনই লোকসভার ভিজিটরস গ্যালারি থেকে দুটি ক্যানিস্টার নিয়ে সাংসদদের বেঞ্চের দিকে ঝাঁপ দিলেন দুই যুবক।

তারপর তারা ক্যানিস্টার খুলে দেন লোকসভার মধ্যেই, যা থেকে গল গল করে ধোঁয়া বা গ্যাস বেরোতে থাকে। একই সময় সংসদ ভবনের বাইরে এক তরুণ ও তরুণীর হাতে দেখা যায় ক্যানিস্টার। ইতস্ততভাবে ঘুরতে দেখে গ্রেফতার করে দিল্লি পুলিশ।

নেপথ্যে কোনও জঙ্গি সংগঠন রয়েছে কিনা, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। যদিও গ্রেফতারের পর নিজেকে ‘দেশের সাধারণ নাগরিক’ হিসেবে দাবি করে ওই তরুণী জানিয়েছেন, তারা কোনও সংগঠনের সঙ্গে যুক্ত নন।

ওই তরুণী বলেন, "আমার নাম নীলম। আমি ভারতের সাধারণ নাগরিক। নিজেদের অধিকারের কথা বলতে গেলে লাঠিচার্জ করা হয়, জেলে ঢুকিয়ে অত্যাচার চালানো হয়। এরই প্রতিবাদ জানাতে আমরা এসেছিলা্ম।"

কিন্তু সংসদে ভবনে কেন? জবাবে নীলম জানান, “আমরা শিক্ষিত বেকার। আমাদের চাকরির কথা বলতে গেলে পুলিশ দিয়ে কণ্ঠরোধ করা হয়। এই অপশাসন বন্ধ হোক। এটা জানাতেই এভাবে এসেছি।”

নীলম কোন রাজ্যের বাসিন্দা তা অবশ্য স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, নীলম মহীশূরের বাসিন্দা হতে পারেন। কারণ, লোকসভায় তাণ্ডব চালানো দুই যুবকের বাড়ি মহীশূরে। বিজেপির মহীশূরের সাংসদ প্রতাপ সিনহার অফিস থেকে ইস্যু করা হয়েছিল ওই পাস।

পুরনো সংসদ ভবনের পরিবর্তে নতুন সংসদ ভবনে অধিবেশন শুরু হয়ে গিয়েছে। সেই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক ঢক্কানিনাদ করা হয়েছিল। কিন্তু সেই বজ্রআঁটুনিতে যে বড়সড় ছিদ্র রয়েছে বুধবারের ঘটনায় সেটা স্পষ্ট বলে মনে করা হচ্ছে।

সংসদ ভবনে আম দর্শনার্থীরা পরের কথা কোনও সাংবাদিকও পকেটে সিগারেট দেশলাই নিয়ে ঢুকতে পারেন না। সংসদ ভবনে প্রেস গ্যালারিতে ঢুকতে গেলেও মোবাইল ফোন বাইরে রেখে ঢুকতে হয়। সেখানে দু’জন যুবক ক্যানিস্টার নিয়ে কীভাবে ঢুকে পড়লেন সেটা নিয়ে প্রশ্নের মুখে সংসদ ভবনের নিরাপত্তা। পুলিশ অবশ্য জানিয়েছে, কী কারণে হামলা, নেপথ্যে কারা, তা জানতে ধৃতদের জেরা করা হচ্ছে।


```