Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তিতে ‘সুসংবাদ’ তখনই শোনা যাবে যখন...' কীসের ইঙ্গিত দিলেন পীযূষ গোয়েল?

গোয়েলের দাবি, কোনও অবস্থাতেই কৃষক (Farmers), মৎস্যজীবী  থেকে ছোট শিল্প— কাউকে হেলাফেলা করে চুক্তি করা হবে না। 

'ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তিতে ‘সুসংবাদ’ তখনই শোনা যাবে যখন...' কীসের ইঙ্গিত দিলেন পীযূষ গোয়েল?

পীযূষ গোয়েল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 18 November 2025 21:05

দ্য ওয়াল ব্যুরো: ভারত–আমেরিকা (India-America) বাণিজ্য চুক্তি নিয়ে আশার কথা শোনালেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)। মঙ্গলবার ইন্দো–আমেরিকান চেম্বার অফ কমার্স আয়োজিত ইন্দো–ইউএস ইকোনমিক সামিটে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, “চুক্তি যখন ন্যায়সঙ্গত, ভারসাম্যপূর্ণ ও দু’পক্ষের জন্য লাভজনক হবে, তখনই সুসংবাদ শুনতে পাবেন।”

গোয়েলের দাবি, কোনও অবস্থাতেই কৃষক (Farmers), মৎস্যজীবী  থেকে ছোট শিল্প— কাউকে হেলাফেলা করে চুক্তি করা হবে না। তাঁর কথায়, “বাণিজ্য চুক্তি আলোচনার বিষয়। দেশের স্বার্থ, কৃষক–জেলে–ক্ষুদ্র শিল্পের স্বার্থ রক্ষা করেই এগোতে হবে।”

ভারত ও আমেরিকার (India America Trade Deal) মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে মার্চ মাস থেকে আলোচনা চলছে। এ পর্যন্ত ছ’দফা বৈঠক হয়েছে।

‘দু’দেশের সম্পর্কে কোনও টানাপড়েন নেই’

দু’দেশের সম্পর্ক নিয়ে উদ্বেগের প্রসঙ্গে গোয়েল হালকা রসিকতা করে বলেন, “পরিবারে তো ছোটখাটো মতান্তর হতেই পারে।” তাঁর দাবি, ভারত–মার্কিন সম্পর্ক নিয়ে কোনও বিরতি বা অস্বস্তি নেই, বরং দু’দেশের বন্ধুত্ব বহুমাত্রিক, দীর্ঘমেয়াদি এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ দিন তিনি ইঙ্গিত দেন, আমেরিকার (USA) সঙ্গে ভারতের এলপিজি আমদানি চুক্তিটিও বহু বছরের জন্য হতে পারে। তিনি বলেন, “প্রতি বছর ২.২ মিলিয়ন টন এলপিজি (LPG) আমদানির বড় চুক্তি সই হয়েছে। বাণিজ্য বাড়ানোর প্রতিশ্রুতি দু’দেশেরই রয়েছে।”

চুক্তির জট ও আমেরিকার বাড়তি চাপ

ট্রাম্প প্রশাসন (Donald Trump) ভারতীয় পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর পর থেকেই দু’দেশের বাণিজ্য সম্পর্ক চাপে। এর মধ্যে রাশিয়া (Russia) থেকে অপরিশোধিত তেল কেনার জন্য আমদানি শুল্কে আরও ২৫ শতাংশ বাড়তি চাপ যুক্ত হয়েছে। দু’দেশের প্রস্তাবিত বাণিজ্য চুক্তির লক্ষ্য— ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০০ বিলিয়ন মার্কিন ডলার করা। এখন যা দাঁড়িয়েছে ১৯১ বিলিয়ন ডলারে।

আমেরিকার দাবি— ভারতে বাদাম, পেস্তাবাদাম, আপেল, ইথানল ও জিনগত পরিবর্তিত কৃষিজাত পণ্যের বাজারে আরও বেশি প্রবেশাধিকার।

বাণিজ্যে আমেরিকার গুরুত্ব

২০২৪–২৫ অর্থবর্ষে টানা চতুর্থবার ভারতের সবচেয়ে বড় বাণিজ্যসঙ্গী হয়েছে আমেরিকা। দু’দেশের বাণিজ্যের পরিমাণ—১৩১.৮৪ বিলিয়ন মার্কিন ডলার। ভারতের মোট পণ্যের রফতানির ১৮ শতাংশ, আমদানির ৬.২২ শতাংশ এবং মোট পণ্য বাণিজ্যের ১০.৭৩ শতাংশ যুক্তরাষ্ট্রের সঙ্গে।


```