
শেষ আপডেট: 17 April 2024 13:05
দ্য ওয়াল ব্যুরো: কুমারী পুজো শুনলেই আমাদের মাথায় আসে মহানবমীর কুমারী পুজো। আশ্বিন মাসে মা দুর্গার আরাধনায় শিশু কন্যাদের দেবীজ্ঞানে পুজো করা হয়। গলায় মালা, মাথায় মুকুট, কপালে চন্দনের সাজ, হাতে পায়ে আলতা, শাড়ি পরিয়ে দেবীরূপে সাজানো হয় শিশুকন্যাদের। তারপরে রীতি মেনে করা হয় পুজো।
অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর এই প্রথম রামনবমী। সারাদেশ জুড়েই পুজো ও বর্ণাঢ্য শোভাযাত্রা, মিছিলের আয়োজন করা হয়েছে। রামমন্দিরের নির্মাণ এবারের রামনবমী উদযাপনকে এক অন্য মাত্রা দিয়েছে।
VIDEO | Uttar Pradesh CM and BJP leader Yogi Adityanath (@myogiadityanath) performs 'Kanya Pujan' in Gorakhpur, UP on the occasion of Ram Navami.
— Press Trust of India (@PTI_News) April 17, 2024
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/YTo2jMhzV7
কিন্তু এদিন রাম পুজোর আগে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দেখা গেল, কুমারী পুজো করতে। গোরক্ষনাথ মন্দিরে আদিত্যনাথ 'কন্যা পূজন' করলেন নবমীর পুণ্যতিথিতে।
রামনবমীতে এই দৃশ্য বিরল। দেখা যায় না বললেও ভুল বলা হবে না। এই কুমারী পুজোর ধরন একটু আলাদা। শিশুকন্যাদের পা ধুইয়ে, মালা পরিয়ে, লাল বস্ত্র প্রদান করে পুজো সম্পন্ন করলেন যোগী আদিত্যনাথ। রামনবমীতে দিকে দিকে রামের জয়ধ্বনি দিয়ে পুজো অর্চনা চলছে। এরই মধ্যে এক অন্যরকম চিত্র ফুটে উঠল যোগীর কুমারী পুজোর মধ্য দিয়ে।