Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'রামে সমস্যা নেই, রহমানে কেন?' কাঁওয়ার যাত্রা ইস্যুতে যোগী সরকারের পাশে যোগগুরু

দোকানের বাইরে মালিকের নাম বড় বড় অক্ষরে লিখে রাখতে হবে। স্বাভাবিকভাবেই এই নির্দেশের কারণে তোলপাড় শুরু হয়েছে।

'রামে সমস্যা নেই, রহমানে কেন?' কাঁওয়ার যাত্রা ইস্যুতে যোগী সরকারের পাশে যোগগুরু

বাবা রামদেব

শেষ আপডেট: 21 July 2024 17:42

দ্য ওয়াল ব্যুরো: কাঁওয়ার যাত্রা শুরুর আগে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার নির্দেশ জারি করেছে যে, কাঁওয়ার যাত্রাপথে সমস্ত খাবার ও অন্যান্য দোকানের বাইরে মালিকের নাম বড় বড় অক্ষরে লিখে রাখতে হবে। স্বাভাবিকভাবেই এই নির্দেশের কারণে তোলপাড় শুরু হয়েছে। তবে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যোগগুরু বাবা রামদেব। তাঁর প্রশ্ন, রামে আপত্তি না থাকলে রহমানে থাকবে কেন? 

সমস্ত দোকানের বাইরে মালিকের নাম লিখে রাখার অর্থ হল, তাঁদের ধর্ম চিনে নেওয়া। একটি রাজ্যের সরকার এমন নির্দেশ দিয়ে কার্যত মানুষে- মানুষে ভেদাভেদ করা চেষ্টা করছে বলে সরব হয়েছে বিরোধীরা। কিন্তু যোগগুরু রামদেবের কথায়, ''রামদেবের কোনও সমস্যা নেই নিজের পরিচয় দেওয়ার। তাহলে রহমানের সমস্যা হবে কেন? সকলের নিজের নামের প্রতি গর্ব থাকা উচিত। আর কেউ যদি কোনও পবিত্র কাজ করে তাহলে তার সঙ্গে নামের কোনও সম্পর্ক থাকে না। সেই ব্যক্তি হিন্দু না মুসলিম না কোনও অন্য ধর্মের, সেটাও গুরুত্বহীন হয়ে যায়।'' 

উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এলাকার সমস্ত খাবারের দোকান, হোটেল, ধাবা এবং ঠেলাগাড়ির দোকানদারদের নির্দেশ দেওয়া হচ্ছে যাতে তাঁরা তাঁদের নাম সামনে লিখে রাখেন। এটা করা হচ্ছে এই কারণে যে, জলযাত্রীদের মনে যাতে কোনও সন্দেহ না জাগে তাঁরা কোন দোকানের খাবার খাচ্ছেন বা কিনছেন। ভবিষ্যতে যাতে এনিয়ে কোনও অভিযোগ না আসে। 

আসলে কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের মুজফফরনগরের একটি ধাবার খাবারে পিঁয়াজ থাকা নিয়ে অশান্তি হয়েছিল। ধাবা ভাঙচুরের ঘটনাও ঘটে। কারণ কাঁওয়ার যাত্রার সময় কোনও রকম পেঁয়াজ-রসুন অবধি ছুঁয়ে দেখেন না পুণ্যার্থীরা। কিন্তু ওই ধাবার খাবারে পেঁয়াজের টুকরো দেখেই শোরগোল শুরু হয়। 

প্রসঙ্গত, এই শ্রাবণ মাসে লক্ষ লক্ষ পুণ্যার্থী নিরামিষ খান, প্রতিবার সোমবার উপবাস পালন করেন। কেউবা বাঁক কাঁধে মাটির অথবা ধাতুর কলসিতে গঙ্গাজল নিয়ে গিয়ে স্থানীয় মন্দিরে শিবের মাথায় জল ঢালতে যান। ২২ জুলাই, সোমবার থেকে শুরু হবে কাঁওয়ার যাত্রা।


```