Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখ পুড়ল পাকিস্তানের! সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না বিশ্বব্যাঙ্ক

টানা ন’বছর ধরে আলোচনার পর ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর বিশ্ব ব্যাঙ্কের মধ্যস্থতায় ভারত-পাক সিন্ধু জলবণ্টন চুক্তি হয়েছিল।

মুখ পুড়ল পাকিস্তানের! সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না বিশ্বব্যাঙ্ক

অজয় বাঙ্গা এবং নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 9 May 2025 17:50

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনার (Pahalgam Attack) পরই পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছিল ভারত। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য - সিন্ধু জলচুক্তি (Indus Waters Treaty) স্থগিত। স্বাভাবিকভাবে এই সিদ্ধান্তে খুশি হয়নি পাকিস্তান (Pakistan)। তাঁদের দাবি ছিল, জোর করে একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত যা তাঁরা করতে পারে না। এই ইস্যুতে বিশ্ব ব্যাঙ্কের (World Bank) দ্বারস্থও হয়েছিল পড়শি দেশ। কিন্তু সেখানে তাঁদের মুখ পুড়েছে। 

শুক্রবার বিশ্ব ব্যাঙ্কের তরফে সিন্ধু জলবণ্টন চুক্তির বিষয় নিয়ে বলা হয়েছে, ভারতের সিদ্ধান্তের বিরোধিতা করার জায়গা নেই তাঁদের। ভারত যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে বিশ্ব ব্যাঙ্ক কিছুই করতে পারবে না! বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বক্তব্য, ''আমাদের ভূমিকা শুধুমাত্র সহায়কের। চুক্তি নিয়ে সমস্যা হলে সে ব্যাপারে তাঁদের কিছু করার নেই।'' তাৎপর্যপূর্ণ বিষয়, সিন্ধু জলচুক্তি নিয়ে যখন বিশ্ব ব্যাঙ্ক নিজেদের অবস্থান জানিয়েছে সেই আবহেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠক করে গেছেন অজয় বাঙ্গা। 

এই সিন্ধু জলবণ্টন চুক্তি কী?

টানা ন’বছর ধরে আলোচনার পর ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর বিশ্ব ব্যাঙ্কের মধ্যস্থতায় ভারত-পাক সিন্ধু জলবণ্টন চুক্তি হয়েছিল। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাক প্রেসিডেন্ট জেনারেল আয়ুব খান চুক্তিতে সই করেছিলেন। চুক্তিতে বলা হয়েছিল, ভারত বা পাকিস্তান নিজেদের প্রয়োজনে ওই জল ব্যবহার করলেও কোনও অবস্থাতেই জলপ্রবাহ আটকে রাখতে পারবে না। 

যদিও ২০১৬ সালে ভারতের বিরুদ্ধে ওই জল চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছিল পাকিস্তান। এ ব্যাপারে আন্তর্জাতিক সালিশি আদালতেও যায় পাকিস্তান। তবে চলতি বছরের জানুয়ারিতে সংশ্লিষ্ট আদালতের তরফে পাকিস্তানের অভিযোগ খারিজ করা হয়। তবে হালে যা পরিস্থিতি তাতে ভারত এই চুক্তি স্থগিত করে দিয়েছে। তা নিয়েই সরব হয়েছিল পাকিস্তান। কিন্তু বিশ্ব ব্যাঙ্ক যা বলেছে তাতে ফের আন্তর্জাতিক মঞ্চে লজ্জিত হতে হল ভারতের পড়শি দেশকে। 


```