Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বদ্রীনাথের কাছেই ভয়াবহ তুষারধস! বরফের নীচে আটকে ৪৭

তুষারধসটি বদ্রীনাথ ধাম থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে, সীমান্ত সড়ক সংস্থার (BRO) একটি ক্যাম্পের কাছে হয়। ওই শ্রমিকরা সেসময় রাস্তা তৈরির কাজ করছিলেন।

বদ্রীনাথের কাছেই ভয়াবহ তুষারধস! বরফের নীচে আটকে ৪৭

শেষ আপডেট: 28 February 2025 15:06

দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের চামোলিতে ভয়াবহ তুষারধস। ৪৭ জন শ্রমিক বরফের নীচে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভারত-তিব্বত সীমান্তের কাছে উত্তরাখণ্ডের মানা গ্রামে উদ্ধারকাজে নেমেছে সেনা। এপর্যন্ত ১০ জনকে বের করে আনা হয়েছে। তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চলছে। 

তুষারধসটি বদ্রীনাথ ধাম থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে, সীমান্ত সড়ক সংস্থার (BRO) একটি ক্যাম্পের কাছে হয়। ওই শ্রমিকরা সেসময় রাস্তা তৈরির কাজ করছিলেন। BRO-র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিআর মীনা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে তিন থেকে চারটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে, তবে প্রবল তুষারপাতের কারণে সেখানে পৌঁছতে বেগ পেতে হচ্ছে। 

তুষারধসের পরপরই রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (SDRF), জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF), জেলা প্রশাসন, ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP) ও BRO-এর বিশেষ দল উদ্ধারকাজে নেমেছে। 

এদিকে আবহাওয়া দফতর (IMD)-এর তরফে উত্তরাখণ্ডসহ বেশ কয়েকটি পাহাড়ি অঞ্চলে কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার রাত পর্যন্ত ২০ সেন্টিমিটার প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আইএমডি জানিয়েছে, এই দুর্যোগের ফলে নিচু এলাকায় জল জমে যেতে পারে। রাস্তা প্লাবিত হতে পারে ও কাচা বাড়ি ও রাস্তার ক্ষতি হতে পারে। ভারী বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


```