Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

'আমার কোলে এসে বোসো...', মেট্রোয় সিট দখল নিয়ে চুল ছিঁড়লেন ২ যাত্রী! ভাইরাল ভিডিও

আবারও দিল্লি মেট্রোতে এমনই একটি ঘটনা ঘটেছে, যা ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

'আমার কোলে এসে বোসো...', মেট্রোয় সিট দখল নিয়ে চুল ছিঁড়লেন ২ যাত্রী! ভাইরাল ভিডিও

ফাইল চিত্র

শেষ আপডেট: 8 January 2025 12:40

দ্য ওয়াল ব্যুরো: কখনও স্বল্পবসনা তরুণীর মেট্রোয় ওঠা, কখনও যাত্রীদের সামনেই তরুণ-তরুণীর ঘনিষ্ঠতা, আবার কখনও বসার জায়গা নিয়ে তুমুল ঝগড়া— এমন নানা ঘটনা বার বার দিল্লি মেট্রোকে আলোচনার কেন্দ্রে এনেছে। সম্প্রতি আবারও দিল্লি মেট্রোতে তেমনই একটি ঘটনা ঘটেছে, যা ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দিল্লি মেট্রোর মহিলা কোচে সিট নিয়ে দুই মহিলার ঝগড়া লেগে যায়। আর তা পরবর্তীতে বিরাট আকার নেয়। এই ঘটনার ভিডিওটি দিল্লি কানেকশন নামের একটি ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা হয়েছে। ভিডিওটি দেখার পর পাবলিক ট্রান্সপোর্টে যাত্রীদের আচরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে নেটপাড়ায়। 

ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা প্রচণ্ড রেগে অন্যজনকে বলে, 'আমার কোলে বসো!'—যা শুনে অন্য মহিলা সত্যিই তাঁর কোলে বসার চেষ্টা করেন। এই ঘটনায় পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে এবং ঝগড়া থেকে তা সোজা মারামারিতে পরিণত হয়। এরপর কোলে বসে পড়া মহিলাটি উঠে দাঁড়িয়ে অন্য মহিলার চুল টানাটানি শুরু করেন। 

পরিস্থিতি বেগতিক হয়ে উঠলে, আশপাশের যাত্রীরা এগিয়ে এসে ঝগড়া থামানোর চেষ্টা করেন। এই ঘটনা দিল্লি মেট্রোতে যাত্রীদের শৃঙ্খলা এবং শালীনতার অভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ভিডিওয় বহু মানুষ কমেন্ট করেছেন। এক ব্যক্তি লিখেছেন, 'এখন কথায় কথায় মানুষ একে অপরের গায়ে হাত তুলছে। এটা বন্ধ হওয়া দরকার।'

ট্রেন বা বাসে বসার জায়গা নিয়ে তর্ক-বিতর্ক নতুন কিছু নয়। মেট্রোতেও এমন দৃশ্য প্রায়ই দেখা যায়। তবে বেশিরভাগ সময়েই এই ঝামেলা কথা কাটাকাটিতে শেষ হয়ে যায়। তবে মেট্রোর মতো জায়গায়, যেখানে অনেক সিট প্রায়ই খালি থাকে, সেখানে নির্দিষ্ট সিট নিয়ে হাতাহাতির ঘটনা বেশ বিরল।  


```