Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

হঠাৎ বিয়ের প্রস্তাব, রাজি না হওয়ায় তরুণীর গলা কেটে খুন! হাড়হিম কাণ্ড বালাসোরে

ওড়িশার বালাসোরের ঘটনা। মৃতের পরিবারের দাবি, কিছুদিন ধরেই তাঁদের মেয়েকে উত্ত্যক্ত করছিলেন ওই যুবক। পুলিশে আগেই অভিযোগ জানানো হয়েছিল।

হঠাৎ বিয়ের প্রস্তাব, রাজি না হওয়ায় তরুণীর গলা কেটে খুন! হাড়হিম কাণ্ড বালাসোরে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 25 February 2025 12:07

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গলা কেটে তরুণীর খুন করল এক যুবক। ওড়িশার বালাসোরের ঘটনা। মৃতের পরিবারের দাবি, কিছুদিন ধরেই তাঁদের মেয়েকে উত্ত্যক্ত করছিলেন ওই যুবক। পুলিশে আগেই অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু তারপরও এমন ঘটনা ঘটে গেল। 

মৃতের নাম জ্যোতির্ময়ী রানা। বয়স ২৫। বালাসোরের বাসিন্দা ওই তরুণীকে সোমবার গলা কেটে খুন করেন এক যুবক। পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, কিছুদিন আগে ওই যুবক তরুণীর বাড়িতে হঠাৎ গিয়ে বিয়ে প্রস্তাব দিয়ে বসেন। বিয়ের প্রস্তুতি নিতে বলেন পরিবারকে। তাঁরা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। 

তরুণীর মায়ের বক্তব্য, 'আমরা জানতাম আমাদের মেয়েকে ও মেরে দেবে। আমরা তাই পুলিশকে পুরোটা জানিয়েওছিলাম।'

বালাসোরের সোরো পুলিশ স্টেশনে বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু সোরো পুলিশ স্টেশনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। পুলিশের পাল্টা যুক্তি, সোরোতে কোনও অফিস ইনচার্জ নেই। 

যদিও খুনের এই ঘটনার পর নড়েচড়ে বলে প্রশাসন। এক পুলিশ আধিকারিক জানান, সোমবারের ঘটনার পর থেকে পলাতক রয়েছেন যুবক। তাঁকে ধরতে একটি টিম গঠন করা হয়েছে। তল্লাশি চলছে। কেন খুন, তাও খতিয়ে দেখছে পুলিশ। 

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তরুণীকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তাঁর গলা দু'ভাগ ছিল। ধারালো অস্ত্র দিয়ে যে নলি কেটে খুন করা হয়েছিল, তা স্পষ্টই বোঝা যায়।


```