Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

জমিতে ধান কাটছিলেন! ৫২ বছরের মহিলাকে মারল চিতাবাঘ, আতঙ্কে সিঁটিয়ে বেঙ্গালুরুর গ্রাম

৫২ বছর বয়সি করিয়াম্মা স্থানীয় একটি জমিতে কাজ করছিলেন।

জমিতে ধান কাটছিলেন! ৫২ বছরের মহিলাকে মারল চিতাবাঘ, আতঙ্কে সিঁটিয়ে বেঙ্গালুরুর গ্রাম

ফাইল ছবি

শেষ আপডেট: 18 November 2024 21:08

দ্য ওয়াল ব্যুরো: কৃষিজমিতে ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের আক্রমণে মৃত্যু হল এক মহিলার। বেঙ্গালুরুর নেলামাঙ্গলা তালুকের ঘটনা। 

পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধেয় ৫২ বছর বয়সি করিয়াম্মা স্থানীয় একটি জমিতে কাজ করছিলেন। সেখান থেকেই মহিলাকে টেনে নিয়ে পাশের জঙ্গলে যায় চিতাবাঘটি। পরে সেখান থেকেই মহিলার আধখাওয়া দেহ উদ্ধার হয় বলে খবর।  

স্থানীয়দের দাবি, ওই জঙ্গলে এমন হামলার ঘটনা নতুন নয়। মাঝেমধ্যেই সেখানে  চিতাবাঘের আনাগোনা দেখা যায়। বন দফতরের তরফে বারবার ওই জঙ্গল ও লাগোয়া এলাকায় গ্রামবাসীদের যেতে বারন করা হয়েছে। কিন্তু রবিবার জঙ্গলের পাশেই চাশের জমিতে ধান কাটতে যান ওই মহিলা। যার পরিণতি এমন হবে কে জানত?

বন দফতরের তরফে জানানো হয়েছে, মহিলা পশু পালনের পাশাপাশি কৃষিকাজও করতেন। ঘাস কাটতে জমিতে যেতেই চিতাবাঘটি তাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে মাথা থেকে বুক পর্যন্ত তাঁর শরীরের বিভিন্ন অংশ খেয়ে ফেলে। 

পরে তিনি ফিরে না এলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে খোঁজাখুঁজি শুরু করতেই সোমবার সকালে মহিলার দেহ স্থানীয়রা দেখতে পান এবং বনকর্মীদের খবর দেন। 
  
স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন আগেই এলাকা থেকে কুকুর-সহ একাধিক গবাদি পশুকে তুলে নিয়ে যায় চিতাবাঘ। তারপর থেকেই একাধিক জায়গায় ফাঁদ পেতে ধরার চেষ্টা চালানো হলেও বাগে আনা সম্ভব হয়নি মানুষখেকোকে।


```