Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাড়ির অমতে মনের মানুষকে বিয়ের অপরাধ! যোগীরাজ্যে মেয়েকে খুন করে গ্রেফতার বাবা, দাদা

পুলিশ সূত্রে খবর, তরুণীর নয়ডা সেন্ট্রাল এলাকার বাসিন্দা।

বাড়ির অমতে মনের মানুষকে বিয়ের অপরাধ! যোগীরাজ্যে মেয়েকে খুন করে গ্রেফতার বাবা, দাদা

অভিযুক্ত বাবা ও দাদাকে গ্রেফতার করেছে পুলিশ

শেষ আপডেট: 14 March 2025 16:29

দ্য ওয়াল ব্যুরো: নিজের পছন্দের পাত্রকে পরিবারের অমতে বিয়ে (Mariage) করেছিলেন তরুণী। সাত পাকে ঘোরার চব্বিশ ঘটনা কাটতে না কাটতেই তাঁকে খুন করল বাবা ও দাদা। অভিযোগ, পরিবারের অমতে ভিন জাতের প্রেমিককে বিয়ে করার অপরাধে এমন পরিণতি। 

পুলিশ সূত্রে খবর, তরুণীর নাম নেহা রাঠোর। নয়ডা (Noida) সেন্ট্রাল এলাকার বাসিন্দা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাপুরের বাসিন্দা দেবেন্দ্র সিংহের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল ২৩ বছর বয়সি তরুণীর। তবে ভিন্ন জাতের কারণে সেই সম্পর্ক মেনে নেয়নি পরিবার। তাই পরিবারের অমতেই প্রেমিককে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন দু'জনে।

অভিযোগ বাবা ও ভাই শ্বাসরোধ করে খুন করে নেহাকে। পরে পমান লোপাটের জন্য দেহ তাড়াতাড়ি পুড়িয়েও দেন। নয়ডার ঘটনায় অভিযুক্ত বাবা ও দাদাকে গ্রেফতার করে জেরা শুরু করেছে পুলিশ। 

গত ১১ মার্চ, মঙ্গলবার বাড়ি থেকে পালিয়ে পছন্দের পাত্র দেবেন্দ্রকে গাজিয়াবাদের একটি মন্দিরে বিয়ে করেন নেহা। কিন্তু তা জানতে পেরেই মাথায় খুন চেপে যায় বাবা ভানু রাঠোর ও দাদার মাথায়। এরপরই মেয়েকে খুন করার পরিকল্পনা করেন তাঁরা।

অভিযোগ, বড় মাপের বিয়ের অনুষ্ঠান করবেন বলে মেয়েকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর সব ঠিক থাকলেও পরদিন বাবা এবং ভাই নেহাকে খুন করে বলে অভিযোগ। 

পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি অভিযুক্ত বাবা ও দাদাকে গ্রেফতার করে সবটা জানার চেষ্টা করছে পুলিশ।


```