
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 19 January 2025 13:30
দ্য ওয়াল ব্যুরো: নর্থ গোয়ায় প্যারাগ্লাইডিং করতে গিয়ে দুর্ঘটনা। মৃত্যু হল এক পর্যটক ও প্যারাগ্লাইডিং ইনস্ট্রাকটরের। শনিবার বিকেল ৫টা নাগাদ ঘটনাটি ঘটে।
মৃত পর্যটকের নাম শিবানী দাবলে (২৭) ও ইনস্ট্রাকটরের নাম সুমল নেপালি (২৬)। শিবানী পুনের বাসিন্দা ছিলেন ও সুমল নেপালের।
পুলিশ জানিয়েছে, শিবানী শনিবার নর্থ গোয়ায় প্যারাগ্লাইডিং করার সিদ্ধান্ত নেন। অবৈধভাবে অ্যাডভেঞ্চার স্পোর্ট প্যারাগ্লাইডিং করাচ্ছিল একটি সংস্থা। তাদের সঙ্গেই অ্যাডভেঞ্চার করতে যান তিনি। বিকেল ৫টা নাগাদ গোয়ার কেরি গ্রামের কাছে পাহাড়ের খাদে পড়েন তাঁরা। মৃত্যু হয়।
অবৈধভাবে এমন অ্যাডভেঞ্চার স্পোর্ট নিয়ে কাজ করার জন্য নির্দিষ্ট সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলায় উল্লেখ করা হয়, প্যারাগ্লাইডিং শুরু হওয়ার পরই শিবানীকে নিয়ে সেটি একটি খাদের কাছে অবতরণের চেষ্টা করে, তারপরই খাদের পড়ে যায়।
সংস্থাটির মালিক শেখর রায়জাদার বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।