Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশ নয় সাহায্য করেছে চোর! ফোন খুঁজে পেতেই পোস্ট তরুণীর, ভাইরাল হল মুহূর্তে 

বোনের ফোন চুরির পর সোজা থানায় গেছিলেন অভিযোগ জানাতে। কিন্তু অভিযোগ শোনা তো দূর, কীভাবে ফোন খোয়া গেছে তা নিয়েই একের পর এক প্রশ্ন করতে থাকেন পুলিশ।

পুলিশ নয় সাহায্য করেছে চোর! ফোন খুঁজে পেতেই পোস্ট তরুণীর, ভাইরাল হল মুহূর্তে 

প্রতীকী ছবি

শেষ আপডেট: 6 February 2025 20:04

দ্য ওয়াল ব্যুরো: বোনের ফোন চুরির পর সোজা থানায় গেছিলেন অভিযোগ জানাতে। কিন্তু অভিযোগ শোনা তো দূর, কীভাবে ফোন খোয়া গেছে তা নিয়েই একের পর এক প্রশ্ন করতে থাকেন পুলিশ। এরপরই নিজের লিঙ্কডইন প্রোফাইলে পোস্ট করে হরিয়ানা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এক তরুণী। পরিস্কার লেখেন, "প্রিয় হরিয়ানা পুলিশ, চোরেরা তোমাদের চেয়ে বেশি সহযোগিতা করে!" পুলিশের বিরুদ্ধে কেন এমন কথা লিখলেন বা চোরকে কেন সাধুবাদ দিলেন সে কথাও উল্লেখ করেছেন তিনি‌।

হিমাংশী গাবা নামে ওই তরুণীর অভিযোগ, মঙ্গলবার তাঁর বোনের ফোন চুরি হয়ে যায়। এরপরই বোনকে সঙ্গে নিয়ে নিকটবর্তী থানায় গেলে পুলিশের কাছে তাঁরা সাহায্য তো পাননি উল্টে একাধিক প্রশ্ন করা হয় তাঁদের। 

অভিযোগ, ফোনটি এলাকার কাছাকাছি হারিয়ে যাওয়ার পর পুলিশ ফোনটি ট্র্যাক না করে কীভাবে একজন মানুষের ফোন হারাতে পারে তা জানতে বেশি আগ্রহী ছিলেন। পুলিশ সাফ জানায় তাঁর বোনের আরও সতর্ক হওয়া উচিত ছিল।

লিঙ্কডইনে তরুণীর আরও অভিযোগ, হরিয়ানা পুলিশ মূলত তাঁদের তিনটি প্রশ্ন করেন। 

প্রথমত: কেউ কীভাবে তাঁর ফোন হারাতে পারেন?

দ্বিতীয়ত: বারবার পুলিশ জানায় বোনের আরও বেশি সাবধান হওয়া উচিত ছিল‌। এখন তাঁদের কিছুই করার নেই।

তৃতীয়ত: ফোন হারানোর পর পুলিশের কাছে দৌড়ে না এসে ফোন হারানোর পরিণতি কী হতে পারে তা ভাবা উচিত ছিল‌। 

এরপরই পুলিশকে তাঁরা জানান, মোবাইল ট্র্যাক করে তাঁরা বুঝতে পেরেছেন সেটি বেশিদূরে নেই। উত্তরে পুলিশ জানিয়ে দেয় আপনারা যখন সবটাই জানেন তাহলে আমাদের বলে কী লাভ! নিজেরাই খুঁজে নিন‌।

তরুণী এরপরই জানান কেন তিনি চোরেদের পুলিশের থেকেও বেশি সহযোগী বলেছিলেন। তিনি জানান, চোর পরে স্বেচ্ছায় তাঁদের সঙ্গে যোগাযোগ করে এবং কিছু টাকার বিনিময়ে চুরি যাওয়া ফোনটি ফেরত দিতে রাজি হয়। শেষমেষ তাঁরা ফোন ফিরে পান‌‌। 

তরুণীর এমন পোস্ট ভাইরাল হতে বেশি সময় লাগেনি‌। একজন লেখেন, হায়দরাবাদে আমার ফোন চুরি হওয়ার সময় একই রকম ঘটনা ঘটেছিল। পুলিশ অভিযোগ নথিভুক্ত করেছে, এইটুকুই। ভিআইপি না হলে এসব ঘটনায় ওদের কিছু যায় আসে না।

আরেকজন লেখেন, রক্ষকরা যখন ভক্ষক হয়ে ওঠে তখন এমনি হয়। তরুণীর অভিযোগ শুনে বোঝা যাচ্ছে পুলিশ চোর না ধরে কীভাবে মোবাইল নিয়ে রাস্তায় চলাচল করা উচিত তার পাঠ শিখিয়েছেন। তবে বিষয়টি সামনে আসতেই সমালোচনার মুখে পড়েছে হরিয়ানা পুলিশ।


```