Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'নকল' ওলা ক্যাবে উঠে বিপদে তরুণী, শিউরে ওঠার মতো ঘটনা শেয়ার করলেন এক্স হ্যান্ডেলে

শুক্রবার রাত ১০.৩০ নাগাদ বেঙ্গালুরু বিমানবন্দরে নামেন তিনি। এরপর সেখানে উপস্থিত ওলার কাউন্টার থেকে একটি ক্যাব বুক করেন।

'নকল' ওলা ক্যাবে উঠে বিপদে তরুণী, শিউরে ওঠার মতো ঘটনা শেয়ার করলেন এক্স হ্যান্ডেলে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 10 November 2024 20:07

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরু এয়ারপোর্ট থেকে বেরিয়ে নকল ওলা চালকের খপ্পরে তরুণী। টাকা খোয়ানোর আগেই উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে বাঁচালেন নিজেকে। পুলিশ আসার আগে পর্যন্ত তাঁর সঙ্গে ঠিক কী কী হয়েছে, তা শুনে শিউরে উঠছে নেটিজেনরা। 

শুক্রবার রাত ১০.৩০ নাগাদ বেঙ্গালুরু বিমানবন্দরে নামেন তিনি। এরপর সেখানে উপস্থিত ওলার কাউন্টার থেকে একটি ক্যাব বুক করেন। সেই ক্যাব আসার আগেই তাঁর সামনে অন্য একটি ওলা ক্যাব এসে দাঁড়ায় এবং গন্তব্য শুনে যেতে রাজি হয়। তিনিও বিলম্ব না করে ওই ক্যাবে উঠে পড়েন। 

গাড়িতে ওঠার পর কোনও ওটিপি চাওয়া হয়নি। এরপর গুগল ম্যাপ খুলে চালক ওই তরুণীকে গন্তব্য লিখে দিতে বলেন। জানানো হয়, অ্যাপের ম্যাপ কাজ করছে না। ম্যাপে গন্তব্য দেখেই অতিরিক্ত টাকা দাবি করতে শুরু করে চালক। তরুণী অতিরিক্ত টাকা দিতে রাজি না হওয়ায় তাঁকে অন্য গাড়িতে তুলে দেওয়ার হুমকি দিতে থাকে। তরুণী তাকে এয়ারপোর্টের পিক আপ পয়েন্টে ফেরত নিয়ে যাওয়ার দাবি জানান।

কথোপকথন চলতে চলতে গাড়ি পৌঁছয় একটি পেট্রল পাম্পে। সেখানে ওই তরুণীর থেকে তেলের দাম বাবদ ৫০০ টাকা চাওয়া হয়। মাথা ঠান্ডা রেখে ওই তরুণী ১১২-তে ডায়াল করে পুলিশকে জানায় বিষয়টি। ক্যাবে ওঠার প্রথম থেকেই পরিবারের একজনকে এই বিষয়টি তিনি জানিয়ে রেখেছিলেন। ঘটনা শোনার পর পুলিশ দ্রুত পদক্ষেপ করে। ধরা হয় ওই ওলা চালককে। উদ্ধার করা হয় তরুণীকে। পরে জানা যায়, ওই চালকের নাম বাসবরাজ। 

এই গোটা ঘটনা এক্স হ্যান্ডেলে শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, 'একজন ক্যাব চালক প্রায় লুটে নিচ্ছিল, ধর্ষণের মতো ঘটনা হতে পারত, আটকে গিয়েছিলাম। ১১২-এ ফোন না করলে ওইদিন কী হত, আমি এটা এখানে শেয়ারই করতে পারতাম না।'

এই পোস্ট দেখে অনেকেই লিখেছে কমেন্টে শিউরে ওঠার মতো ঘটনা। অনেকে লিখেছেন, শুনে গায়ে কাঁটা দিচ্ছে। কিছু জন তরুণীর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন। একজন আবার লেখেন, 'আমাদের জন্য দুঃখের সময় এটা। বাড়ি ফেরার সময় সুরক্ষিত মনে করতে পারি না।' অনেকে বিমানবন্দর কর্তৃপক্ষের দিকেও আঙুল তুলেছেন। 


```