Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গোলাপের সঙ্গে বিনামূল্যে এল ধনেপাতা, অর্ডার হাতে পেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তরুণীর

পোস্টটি এখনও পর্যন্ত সাড়ে ৫ লাখেরও বেশি মানুষ দেখেছেন।

গোলাপের সঙ্গে বিনামূল্যে এল ধনেপাতা, অর্ডার হাতে পেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তরুণীর

পোস্ট থেকে নেওয়া ছবি

শেষ আপডেট: 22 January 2025 15:30

দ্য ওয়াল ব্যুরো: ভালবাসার মানুষকে গোলাপ পাঠিয়েছিলেন। দূরে থাকেন তাই নিজে আসতে না পেরে দায়িত্ব দিয়েছিলেন সুইগি ইনস্টামার্টকে। ফুড ডেলিভারি সংস্থাটি উপহার তো পাঠিয়েছেন। সঙ্গে দিয়েছেন আরও একটি বিশেষ উপহার।

যা হাতে পেয়ে নিজেই উচ্ছ্বসিত হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এক তরুণী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে জোর চর্চা।

ভাবছেন তো এমন কী পাঠিয়েছে সুইগি? যা দেখে রীতিমতো চর্চা শুরু হয়েছে। ছবিটিতে দেখা যায় গোলাপের তোড়ার পাশে রয়েছে এক আঁটি ধনেপাতা। ক্যাপশনে লেখা, “সে আমাকে ফুল পাঠিয়েছে এবং সুইগি তার সঙ্গে বিনামূল্যে ধনেপাতা পাঠিয়েছে।” সুশি নামের ওই তরুণী নিজের এক্স হ্যান্ডেলে ছবিটি আপলোড করেন।

ছবি দেখেই বোঝা যাচ্ছে, সুইগি ইনস্টামার্ট থেকে বান্ধবীর জন্য ফুলের তোড়া অর্ডার করেছিল এক যুবক। কিন্তু বান্ধবীর কাছে অর্ডার করা ফুলের সঙ্গে পৌঁছয় এক আঁটি ধনেপাতা। বিষয়টি সুইগি কেয়ার্সের গ্রাহক পরিষেবায় জানালে সংস্থার তরফে প্রথমে খারাপ অভিজ্ঞতার জন্য তরুণীর কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয় এবং জানানো হয় বিষয়টি খতিয়ে দেখা হবে। কিন্তু আশ্চর্যজনকভাবে সুইগির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে তরুণীর করা পোস্টটি শেয়ার করা হয়। যা সামনে আসতে শুরু হয়েছে চর্চা।

বেঙ্গালুরু থেকে নিশা নামে একজন লেখেন, ”বিনামূল্যে ধনেপাতা দেওয়ার কারণ হল, সুইগি চায় তুমি এখন তার জন্য কিছু রান্না করো।” আরেকজন লিখেছেন, “সুইগি আপনার দিন ভাল করেছে। এবার ধনেপাতা আপনার রান্না ভাল করতে সাহায্য করবে।”

আরেকজন লেখেন, “আমার বাবাও আমার মায়ের জন্য প্রতি সপ্তাহে গোলাপ উপহার আনেন এবং লুকিয়ে মায়ের জন্য রান্না ঘরে রেখে আসেন। এতে রান্নার স্বাদ বাড়ে।” জানা গেছে পোস্টটি এখনও পর্যন্ত সাড়ে ৫ লাখেরও বেশি মানুষ দেখেছেন এবং অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন।

তবে এটা কোম্পানির স্ট্র্যাটেজি নাকি ভুল করে তারপর ড্যামেজ কন্ট্রোল তা নিয়ে প্রশ্ন থাকলেও বিষয়টিতে বেশ মজাই পেয়েছেন মানুষজন।


```