Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জন্মদিনে দুবাইয়ে যাওয়ার শখ, পূরণ না হওয়ায় স্ত্রীর ঘুষিতে মৃত্যু স্বামীর

জন্মদিন পালন করতে দুবাই যেতে চেয়েছিলেন স্ত্রী। সেই আবদার রাখেননি স্বামী। আর তাতেই রাগে স্বামীর নাকে সজোরে ঘুষি মারেন স্ত্রী। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামীর। 

জন্মদিনে দুবাইয়ে যাওয়ার শখ, পূরণ না হওয়ায় স্ত্রীর ঘুষিতে মৃত্যু স্বামীর

শেষ আপডেট: 25 November 2023 17:16

দ্য ওয়াল ব্যুরো: স্বামী-স্ত্রীর মধ্যে কলহ ঘরে ঘরে রোজকার ঘটনা। এমনকী কথিত রয়েছে, পৃথিবীর প্রাচীণতম যুদ্ধ নাকি দাম্পত্য কলহ! যা এক অর্থে দুই বিশ্বযুদ্ধকেও হার মানায়! কিন্তু সে তো বিশ্বের যে কোনও প্রান্তের দম্পতির নিত্যদিনের ঘটনা। তবে সেই দ্বন্দ্বের পরিণতি যে কতটা মারাত্মক হতে পারে সম্প্রতি একটি ঘটনা যেন তারই প্রমাণ দিল। জন্মদিন পালন করতে দুবাই যেতে চেয়েছিলেন স্ত্রী। সেই আবদার রাখেননি স্বামী। আর তাতেই রাগে স্বামীর নাকে সজোরে ঘুষি মারেন স্ত্রী। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামীর। 

 শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুণেতে। মৃত ব্যক্তির নাম নিখিল খান্না। বছর ৩৬-এর ওই যুবককে খুনের অভিযোগে তাঁর স্ত্রী রেণুকাকে গ্রেফতার করা হয়েছে । দুবাইয়ের বদলে আপাতত ওই মহিলার জায়গা হয়েছে শ্রীঘরে।

পুণের ওয়ানাবদি এলাকার এক অভিজাত আবাসনে থাকতেন ওই দম্পতি। নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন নিখিল। বছর ছয়েক আগে প্রেম করেই দুজনের বিয়ে করেন। ঘটনার দিন জন্মদিনের উপহার হিসেবে দুবাইয়ে নিয়ে যাওয়ার জন্য নিখিলকে বলেছিলেন রেণুকা। কিন্তু সেই আবদার পূরণ না করায় বেজায় চটে যান তরুণী। এমনকী সেই ঝামেলা এমন পর্যায় পৌঁছায় যে স্ত্রীর মারের চোটে প্রাণ যায় স্বামীর। 

অ্যাপার্টমেন্টের বাসিন্দারা জানিয়েছেন, ঘটনার দিন তাঁরা দম্পতির বচসা শুনতে পান। কিন্তু তা যে এমন ভয়ঙ্কর পরিণতি হবে তা ভাবতেও পারেননি তাঁরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জন্মদিন পালন করার জন্য রেণুকার দুবাই যাওয়ার আবদার মেটাননি নিখিল। সঙ্গে বিবাহবার্ষিকীতে তিনি স্ত্রীকে কোনও দামি উপহারও দেননি। এই নিয়েই দুজনের মধ্যে ঝামেলা তৈরি হয়। এরপরই দুজনের মধ্যে বচসা এমন পর্যায় পৌঁছায় যে স্বামীর নাকে সজোরে ঘুষি মেরে দেন রেণুকা। যার জেরে কয়েকটি দাঁত ভেঙে যায় নিখিলের এবং নাক দিয়ে গল গল করে রক্ত বেরতে শুরু করে। মুহূর্তে জ্ঞান হারান নিখিল। খানিক বাদেই মৃত্যু হয় তাঁর। 

তরুণীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের হয়েছে। নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিখিলের পরিবার। 


```