Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছেলের অনুপস্থিতিতে বউমার পরকীয়া! সন্দেহের বশে বালি খাইয়ে পনেরো মাসের নাতনিকে খুন ঠাকুমার

বালি খাইয়ে পনেরো মাসের শিশুকে খুন করার অভিযোগ উঠেছে এক প্রৌঢ়ার বিরুদ্ধে।

ছেলের অনুপস্থিতিতে বউমার পরকীয়া! সন্দেহের বশে বালি খাইয়ে পনেরো মাসের নাতনিকে খুন ঠাকুমার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 22 July 2024 18:22

দ্য ওয়াল ব্যুরো: পরকীয়ায় জড়িয়েছিলেন পুত্রবধূ! বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই নাতনি হয়েছে, এমনই সন্দেহ করতেন ঠাকুমা। আর সেই সন্দেহের বশেই বালি খাইয়ে পনেরো মাসের শিশুকে খুন করার অভিযোগ উঠেছে এক প্রৌঢ়ার বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তামিলনাড়ুর আরিয়ালুর জেলার ওই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।  

অভিযুক্তের নাম বিরুথম্বল। পুলিশ সূত্রের খবর, জেরায় সমস্ত অপরাধ স্বীকার করেছেন ৬০ বছর বয়সী প্রৌঢ়া। বিরুথম্বলের ছেলে রাজার (২৫) সঙ্গে সন্ধ্যা (২১)-র বিয়ে হয়েছিল। দম্পতির দুই সন্তান ছিল। দ্বিতীয় সন্তান কৃথিকাকে ঘিরেই সমস্যার সূত্রপাত।

পুলিশকে অভিযুক্ত জানিয়েছেন যে তাঁর পুত্রবধূ যখন দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হয় তখন তাঁর ছেলে রাজা কর্মসূত্রে বিদেশে ছিলেন। তারপর শিশু কন্যার জন্ম দেয় সন্ধ্যা। ছেলের অনুস্পস্থিতিতে অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছে সন্ধ্যা, পরকীয়ার জেরেই নাতনির জন্ম হয় বলেই সন্দেহ হয় প্রৌঢ়ার। আর এই নিয়ে প্রায়ই পরিবারে অশান্তিও লেগে থাকত।

পুলিশ সূত্রের খবর, গত শুক্রবার দুই শিশুকে বাড়িতে রেখে দোকানে দুধ কিনতে যায় সন্ধ্যা। সেই সময়েই নাতনিকে বালি খাইয়ে হত্যা করেন বিরুথম্বল। বাড়ি ফিরে মেয়েকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন সন্ধ্যা। এরপর তড়িঘড়ি শিশুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কৃত্তিকাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

মেয়ের মৃত্যুর পর শাশুড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন সন্ধ্যা। তাঁর অভিযোগের ভিত্তিতে বিরুথম্বলকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। বেশ কয়েক ঘণ্টা জেরার পর গোটা ঘটনা স্বীকার করেন নেন অভিযুক্ত। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। বিরুথম্বলকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।


```