Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের 'কাজের চাপে' মৃত্যু! অফিসেই চেয়ার থেকে পড়ে মারা গেলেন লখনউয়ের বেসরকারি ব্যাঙ্ককর্মী

৪৫ বছর বয়সি ফাতিমা বেসরকারি ওই ব্যাঙ্কের লখনউ ব্রাঞ্চে অ্যাডিশনাল ডেপুটি ভাইস প্রেসিডেন্ট হিসাবে কর্মরত ছিলেন।

ফের 'কাজের চাপে' মৃত্যু! অফিসেই চেয়ার থেকে পড়ে মারা গেলেন লখনউয়ের বেসরকারি ব্যাঙ্ককর্মী

সাদাফ ফাতিমা

শেষ আপডেট: 25 September 2024 14:23

দ্য ওয়াল ব্যুরো: পুণের পর এবার লখনউ। ফের কাজের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে এক কর্মীর মৃত্যুর অভিযোগ উঠল। মঙ্গলবার এক প্রথম সারির বেসরকারি ব্যাঙ্কে কর্মরত মহিলার মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। 

সূত্রের খবর, অফিসে কাজ করার সময় আচমকাই চেয়ার থেকে পড়ে গিয়েই মৃত্যু হয় সাদাফ ফাতিমা নামে ওই মহিলা কর্মীর। ৪৫ বছর বয়সি ফাতিমা বেসরকারি ওই ব্যাঙ্কের লখনউ ব্রাঞ্চে অ্যাডিশনাল ডেপুটি ভাইস প্রেসিডেন্ট হিসাবে কর্মরত ছিলেন।

ফতিমার অস্বাভাবিক মৃত্যু নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সহকর্মীদের দাবি, ‘কয়েকদিন কাজের চাপে ছিলেন। ব্যাঙ্কে কর্মরত অবস্থায় চেয়ার থেকে পড়ে যান তিনি। পরে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।’

ফতিমার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ সামনে আসবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। তবে প্রাথমিক তদন্তে অনুমান, প্রচণ্ড মানসিক চাপ থেকেই এমন ঘটনা।

বেসরকারি ব্যাঙ্ক কর্মীর মৃত্যুকে ‘উদ্বেগজনক’ বলে এক্স হ্যান্ডেলে পোস্ট করে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের অভিযোগ, ‘মানুষ চাপের মুখে কাজ করতে বাধ্য হচ্ছেন। চাকরিজীবীদের অবস্থা বন্ডেড লেবারদের থেকেও খারাপ। তাঁদের কথা বলার কোনও অধিকার নেই। সরকার সমস্যা মেটানো তো দূর ভিত্তিহীন আলোচনা করতে ব্যস্ত।’

রবিবারই পুণেতে একই ধরনের মৃত্যুর ঘটনা ঘটে। কাজের চাপে মারা যান বছর ছাব্বিশের এক তরুণী। বিগ ফোর অ্যাকাউন্টিং ফার্মগুলির মধ্যে অন্যতম ইওয়াই পুণেতে কাজে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু আচমকাই এক মর্মান্তিক পরিণতিতে প্রাণ খোয়াতে হয় তাঁকে। পরিবারের অভিযোগ, ‘ওই সংস্থায় যোগ দেওয়ার চার মাসের মধ্যেই কাজের বিস্তর চাপ ছিল তরুণীর উপর। সেই কারণেই এমন ভয়ানক পরিণতি।’


```