Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বামী বাইরেই থাকেন, সংসারের মোহ কাটিয়ে মেয়ের শ্বশুরের সঙ্গেই পালাল চার সন্তানের মা!

মেয়ের শ্বশুরের সঙ্গেই ঘর ছাড়লেন গৃহবধূ।

স্বামী বাইরেই থাকেন, সংসারের মোহ কাটিয়ে মেয়ের শ্বশুরের সঙ্গেই পালাল চার সন্তানের মা!

মেয়ের শ্বশুরের সঙ্গেই ঘর ছাড়লেন গৃহবধূ

শেষ আপডেট: 19 April 2025 17:22

দ্য ওয়াল ব্যুরো: হবু জামাইয়ের সঙ্গে শাশুড়ির পালিয়ে যাওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল উত্তরপ্রদেশে। এবার ফের সেই রাজ্যেই ঘটল আরও এক কাণ্ড। চার সন্তান ও স্বামীকে ফেলে মেয়ের শ্বশুরের সঙ্গেই ঘর ছাড়লেন গৃহবধূ (Woman Elopes With Daughter's Father-In-Law)। 

সুনীল কুমার পেশায় একজন ট্রাক চালক। কর্মসূত্রে দীর্ঘদিনের জন্য বাড়ি থেকে দূরেই থাকতে হয় তাঁকে। তাঁর স্ত্রী মমতা চার সন্তানকে নিয়ে বাড়িতেই থাকতেন। দূরে থাকলেও সুনীল দায়িত্ব থেকে পিছপা হননি কখনও। নিয়মিত টাকা পাঠিয়ে দিতেন। কয়েক মাস ধরেই স্ত্রীর ব্যবহারে সন্দেহ বাড়ছিল তাঁর। শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল। 

গত ১১ এপ্রিল নগদ ও গয়না নিয়ে শৈলেন্দ্র সিংয়ের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। সুনীল কুমারের অভিযোগ, মমতাই ফোন করে ডেকে এনেছিলেন তাঁকে। ইতিমধ্যেই দু'জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। 

পুলিশের তরফে জানা গিয়েছে, ওই দম্পতির ছেলে শচীনের অভিযোগ, বাবার (সুনীল কুমার) অনুপস্থিতির সুযোগ নিয়ে প্রায়ই তাঁর শৈলেন্দ্র সিং বাড়িতে আসতেন। দীর্ঘ সময় কথা বলতেন তাঁর মায়ের সঙ্গে। এমনকি ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলতেন দুজনে। অভিযোগের ভিত্তিতে পুলিশ পলাতকদের তল্লাশি শুরু করেছে। 

সম্প্রতি উত্তরপ্রদেশেরই (Uttar Pradesh) একটি ঘটনা শোরগোল ফেলে দেয়। মেয়ের বিয়ের মাত্র ১০ দিন আগেই হবু জামাইয়ের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন শাশুড়ি। কয়েকদিন পর ফিরে আসেন তাঁরা। স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে হবু জামাইয়ের সঙ্গে থাকার এবং তাঁকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন ওই মহিলা।


```