Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মদ্যপ রোগী ও তার পরিজনদের হাতে আক্রান্ত ডিউটিরত মহিলা চিকিৎসক, শোরগোল

আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে কলকাতা থেকে দেশ, সর্বত্রই সংগঠিত হচ্ছে প্রতিবাদ আন্দোলন।

মদ্যপ রোগী ও তার পরিজনদের হাতে আক্রান্ত ডিউটিরত মহিলা চিকিৎসক, শোরগোল

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 18 August 2024 23:13

দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে কলকাতা থেকে দেশ, সর্বত্রই সংগঠিত হচ্ছে প্রতিবাদ আন্দোলন। এরই মাঝে গভীর রাতে ওয়ার্ডে ডিউটিরত মহিলা চিকিৎসককে হেনস্থা করার অভিযোগ উঠল মদ্যপ রোগী ও তার পরিজনদের বিরুদ্ধে।

রবিবার ভোর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের সায়ন হাসপাতালে। ইতিমধ্যে হাসপাতালের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আরজি করের ঘটনার পর কর্মস্থলে মহিলা চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা নিয়ে সমাজের বিভিন্নস্তর থেকে প্রশ্ন তোলা হচ্ছে। তারই মাঝে মুম্বইয়ের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে শোরগোল তৈরি হয়েছে।


আক্রান্ত মহিলা চিকিৎসক জানিয়েছেন, রাত সাড়ে তিনটে হবে। একজন রোগীকে নিয়ে কয়েকজন হাসপাতালে আশেন। রোগীর মুখের একাংশে ক্ষত ছিল, রক্ত বের হচ্ছিল। রোগী এবং তাঁর সঙ্গে থাকা লোকজন মদ্যপ অবস্থায় ছিলেন। 

পুলিশকে জানানো অভিযোগে মহিলা চিকিৎসক জানিয়েছেন, তিনি যখন ওই রোগীর চিকিৎসা শুরু করেছিলেন তখন ওই মদ্যপ রোগী এবং তাঁর সঙ্গে থাকা লোকজন তাঁকে নানাভাবে হেনস্থা করে এবং প্রতিবাদ করলে পরে দেখে নেওয়ার হুমকিও দেয়। এমনকী তাঁকে শারীরিকভাবেও নিগ্রহ করা অভিযোগ উঠেছে। গভীর রাতের এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা চিকিৎসক।

ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তি এবং নিরাপত্তা চেয়ে চিকিৎসকদের সংগঠন বিএমসি এমএআরডি তরফে থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। 


```