Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বোনের গায়ে হলুদে নাচতে নাচতে হৃদরোগে আক্রান্ত তরুণী, সিপিআর দিয়েও হল না শেষরক্ষা

কমবয়সিদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। শেষ কয়েক মাসে এমন একাধিক মৃত্যু দেখেছে দেশ।

বোনের গায়ে হলুদে নাচতে নাচতে হৃদরোগে আক্রান্ত তরুণী, সিপিআর দিয়েও হল না শেষরক্ষা

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 10 February 2025 08:30

দ্য ওয়াল ব্যুরো: মামাতো বোনের বিয়ে সেলিব্রেট করতে গিয়ে বিপত্তি। অনুষ্ঠানে নাচতে নাচতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তরুণীর। ঘটনা মধ্যপ্রদেশের বিদিশার। একটি রিসর্টে বিয়ের অনুষ্ঠান বসেছিল বলে জানা গিয়েছে।

মৃতের নাম পরিণীতা জৈন (২৩), ইন্দোরের বাসিন্দা। বোনের বিয়ের জন্য বিদিশার গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, শনিবার গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। রাতে 'লহেরাকে বলখাকে' গানের তালে কোমর দোলান তরুণী। হঠাৎ মঞ্চেই লুটিয়ে পড়েন। পরিবারের প্রায় সকলেই সেখানে উপস্থিত ছিলেন। যাদের মধ্যে কয়েকজন চিকিৎসক। তাঁরা দ্রুত সিপিআর দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ব্য়র্থ হন। 

বহু চেষ্টার পরও কোনও প্রতিক্রিয়া না পেয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারে হৃদরোগের ইতিহাস রয়েছে। তরুণীর ভাই হৃদরোগে আক্রান্ত হয়েই মাত্র ১২ বছর বয়সে মারা যান।

কমবয়সিদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। শেষ কয়েক মাসে এমন একাধিক মৃত্যু দেখেছে দেশ। মধ্যপ্রদেশেই খেলার সময়, অনুষ্ঠানের সময় মৃত্যু হয়েছে অনেকের।


```