Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

বিরিয়ানিতে বিপদ! খাওয়ার পরই মৃত্যু মহিলার, হাসপাতালে আশঙ্কাজনক ১৭৮ জন

যে ঘটনা ঘটেছে তা আতঙ্ক ছড়িয়েছে আমজনতার মধ্যে।

বিরিয়ানিতে বিপদ! খাওয়ার পরই মৃত্যু মহিলার, হাসপাতালে আশঙ্কাজনক ১৭৮ জন

বিরিয়ানি খেয়ে মৃত্যু - প্রতীকী ছবি

শেষ আপডেট: 28 May 2024 15:04

দ্য ওয়াল ব্যুরো: বিরিয়ানি নামটা শুনলেই জিভে জল চলে আসে। আর সামনে কেউ এক প্লেট বিরিয়ানি রাখলে তো রেকর্ড সময়ে তা শেষ হয়ে যায়। তবে কেরলে এই বিরিয়ানিই ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে দিল। এক রেস্তরাঁ থেকে বিরিয়ানি খাওয়ার পর মৃত্যু হল এক মহিলার। আর এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ১৭৮ জন! কীভাবে এমন ঘটনা ঘটল? 

কেরলের ত্রিশূর জেলার পেরিনজানাম এলাকার একটি রেস্তরাঁ ঢালাও 'বিরিয়ানি' বিক্রি করছিল। বিগত কয়েকদিন ধরে সেখানে ভিড়ও হচ্ছিল খুব। শয়ে শয়ে মানুষ সেই বিরিয়ানি খেয়েছেন। তবে গত শনিবার যে ঘটনা ঘটেছে তা আতঙ্ক ছড়িয়েছে আমজনতার মধ্যে। কারণ এই বিরিয়ানি খেয়েই মৃত্যু হয়েছে এক মহিলার। তাঁর নাম উজাইবা, বয়স ৫৬। পাশাপাশি ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৭৮ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, ওই রেস্তরাঁ থেকে বিরিয়ানি খাওয়ার পরই সকলের বমি হয়, পেটের মারাত্মক সমস্যা দেখা দেয়। অনেকেই পেটের যন্ত্রণায় কাতর হয়ে প্রায় অজ্ঞান হয়ে যান। তড়িঘড়ি সেই সব গ্রাহকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশের প্রাথমিক অনুমান, বিষক্রিয়ার কারণে এই ঘটনা ঘটেছে। তাঁদের সঙ্গে খাদ্য সুরক্ষা দফতর এই ঘটনায় তদন্ত করছে। কিন্তু প্রশ্ন হল, বিষক্রিয়া হল কী করে? 

আসলে যে খাবারটিকে বিরিয়ানি বলা হচ্ছে তা আদতে বিরিয়ানিই নয়। ইয়েমেনের একটি খাবারের রেসিপি থেকে অনুপ্রাণিত হয়ে এই ডিস তৈরি করে ওই রেস্তরাঁ যার নাম 'কুজিমান্থি'। দেখতে পুরোপুরি বিরিয়ানির মতো লাগলেও তার স্বাদ, গন্ধ আলাদা। আর এটির সঙ্গে মেয়োনিস দেওয়া হয়। পুলিশের অনুমান, ওই মেয়োনিস থেকেই বিষক্রিয়া হয়েছে। আপাতত ওই রেস্তরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে এবং মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

রেস্তরাঁয় সার্ভ করা ওই বিরিয়ানির স্যাম্পেল নিয়ে ইতিমধ্যেই পরীক্ষা করা শুরু হয়েছে। পাশাপাশি সেখানে ব্যবহৃত বাসনের পরীক্ষাও করা হবে। রেস্তরাঁটি সঠিক পদ্ধতিতে হাইজিন মেন্টেন করেছিল কিনা সেটাও দেখা হচ্ছে।  


```