Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাড়ির অমতে বিয়ে, পুলিশ কনস্টেবল বোনকে কুপিয়ে খুন ভাইয়ের

নাগামণি নামে যুবতী ওই কনস্টেবলের সম্প্রতি বিবাহ বিচ্ছেদ হয়েছে।

বাড়ির অমতে বিয়ে, পুলিশ কনস্টেবল বোনকে কুপিয়ে খুন ভাইয়ের

নাগামণি।

শেষ আপডেট: 2 December 2024 16:02

দ্য ওয়াল ব্যুরো: ফের পরিবারের সম্মানরক্ষায় খুনের ঘটনা ঘটল। এবার তেলঙ্গানায়। পরিবারের অমতে বিয়ে করায় এক মহিলা কনস্টেবলকে তার ভাই ঠান্ডা মাথায় খুন করল ইব্রাহিমপত্তনমে। সোমবার সকালে ঘটনাটি ঘটে রায়াপোলে ও এন্ডলাগুড়া হাইওয়ের মাঝে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাগামণি নামে যুবতী ওই কনস্টেবলের সম্প্রতি বিবাহ বিচ্ছেদ হয়েছে। তিনি ভিনজাতের এক যুবককে বিয়ে করেছেন। যে বিয়েতে বাড়ির লোকের সায় ছিল না। নাগামণির এই সিদ্ধান্তে কুলসম্মান বজায় রাখতে তাঁর ভাই তাঁকে কুপিয়ে খুন করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাগামণি যখন বাইকে চেপে কাজের জায়গায় যাচ্ছিলেন, তখন তাঁর ভাই তাঁকে ধাওয়া করে ফেলে। সেখানে রাস্তার উপরেই কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করা হয়। নাগামণি রায়াপোলে থাকতেন। সেখান থেকে হায়াত নগর থানায় কাজে যাচ্ছিলেন।

এদিন সকালে তিনি যখন থানার উদ্দেশে যাচ্ছিলেন, তখন তাঁর ভাই গাড়ি নিয়ে পিছু ধাওয়া করে। বেশ কিছুটা যাওয়ার পর গাড়ি দিয়ে বোনের দুচাকায় ধাক্কা দেয় সে। নাগামণি রাস্তায় ছিটকে পড়ে গেলে গাড়ি থেকে নামিয়ে কুড়ুল দিয়ে একাধিকবার কোপায় সে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় সূত্র জানিয়েছে, মাসখানেক আগে পরিবারের অমতে ভিন জাত-গোত্রে বিয়ে করেছিলেন ওই মহিলা পুলিশ কনস্টেবল।


```