Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

অফিসে সাপ ঢুকেছিল, অবলীলায় খালি হাতেই ব্যাগে পুরলেন মহিলা পরিবেশকর্মী

অজিতা পাণ্ডের কাছে এমন ঘটনা খুবই সাধারণ ব্যাপার। তাঁর ভয়ডর নেই।

অফিসে সাপ ঢুকেছিল, অবলীলায় খালি হাতেই ব্যাগে পুরলেন মহিলা পরিবেশকর্মী

খালি হাতেই সাপ ধরলেন মহিলা

শেষ আপডেট: 29 July 2024 16:50

দ্য ওয়াল ব্যুরো: তাকে দেখামাত্রই যে কেউ পালাবে। কেউ ভয়ে সিঁটিয়ে থাকবে এক কোণে। কিন্তু অজিতা পাণ্ডের কাছে এমন ঘটনা খুবই সাধারণ ব্যাপার। তাঁর ভয়ডর নেই। খালি হাতেই তিনি কাবু করতে পারেন সরীসৃপকে। এক ঘরের কোণে লুকিয়ে থাকা সাপটিকে একা হাতেই সামলে নিলেন অজিতা। 

ছত্তীসগড়ের বিলাসপুরের একটি অফিসে তখন তোলপাড় চলছে। ঘরের মধ্যে একটি সাপ ঢুকে গেছে এবং সেটি লুকিয়ে আছে কোনও একটি জায়গায়। ভয় তটস্থ সকল কর্মীরাই। সেই সময়ে ডাক পড়ল বাস্তবের বাবুরাম সাপুড়ে, অজিতা পাণ্ডের। ঘরে ঢুকেই তিনি জানতে চাইলে সাপটি কোথায়। অফিসের কর্মীরা আঙুল তুলে একগুচ্ছ বইয়ের দিকে দেখালেন। বোঝা গেল তারই পিছনে লুকিয়ে আছে 'মহাশয়'। 

এরপরই যা ঘটল তা কেউই প্রথমে বিশ্বাস করতে পারেননি। বইয়ের স্তুপের পিছনের দিকে হাত দিয়েই সাপটিকে ধরে ফেললেন অজিতা! একেবারে খালি হাতেই সাপটিকে ধরে নিজের হাতেই কার্যত পেঁচিয়ে নিলেন তিনি। সমাজমাধ্যমে এই ভিডিও নিজেই শেয়ার করেছেন অজিতা। সেই এই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটিতে কাউকে বলে শোনা যায়, সাপটি কিন্তু লাফ মারতে পারে! যদিও সেই কথা শুনে ভয়ের লেশমাত্র দেখা যায়নি অজিতার মুখে। 

তাঁর এই ভিডিও দেখে নেটিজেনরা তাজ্জব হয়ে গেছে। কেউ বলছেন, 'এতটাও ক্যাজুয়াল কি হতে হয় কখনও!' আবার কেউ বলছেন, 'ইনিই হলেন সত্যিকারের হিরোইন, সিনেমায় যাদের দেখা যায় তারা নয়।' প্রত্যেকেই এই ভিডিও দেখার পর এই মহিলাকে কুর্নিশ জানিয়েছেন। প্রসঙ্গত, অজিতা পাণ্ডে একজন ট্রেনিং প্রাপ্ত স্নেক রেসকিউয়ার হিসেবেই পরিচিত। 

সাপটি ধরার পর অজিতা জানান, এটি একমই বিষাক্ত সাপ নয়। শুধু ইঁদুর খায় এরা। কোনও ভাবে ভয় পেয়ে বইগুলির খাঁজে লুকিয়ে ছিল। সাপ কামড়ানোর ভয় নেই কি তাঁর নেই, এই প্রশ্নের উত্তরে অজিতা বলেন, ''আমি তো ওকে ডিস্টার্ব করিনি। তাহলে কামড়াবে কেন?'' 


```