Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খালি কাঁদে, কম্বল দিয়ে চাপা দিয়েও রেহাই না পেয়ে ওড়নায় ফাঁস মেরে যমজ সন্তানকে খুন করল মা

ঘটনা চলতি সপ্তাহের শুরুর দিকে ঘটে। বছর ২০-র ওই মহিলা প্রথমে জানায়, সে দুধ কিনতে গিয়ে ফিরে এসে দেখে মেয়েরা অজ্ঞান হয়ে পড়ে আছে।

খালি কাঁদে, কম্বল দিয়ে চাপা দিয়েও রেহাই না পেয়ে ওড়নায় ফাঁস মেরে যমজ সন্তানকে খুন করল মা

অভিযুক্ত মা

শেষ আপডেট: 9 March 2025 22:15

দ্য ওয়াল ব্যুরো: রাত হলেই খালি কাঁদে। যমজ সন্তানের (Twin Baby) 'জ্বালায়' শান্তিতে ঘুম হত না মায়ের। রেহাই পেতে শেষ পর্যন্ত দুই সন্তানকে শ্বাসরোধ করে মেরে (Murder) ফেলল মা (Mother Arrested)। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হরিদ্বারে (Haridwar)।

পুলিশ সূত্রে খবর, যমজ সন্তানদের মেরে হাসপাতালে নিয়ে আসে মা। তখনও এত কিছু বোঝা না গেলেও কয়েকদিন পর তার বিরুদ্ধেই খুনের অভিযোগ আনা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে ওই মহিলা স্বীকার করে নেয়, রাতে বাচ্চা দু'টি এত কাঁদত যে ঘুম হত না। সেই কান্নায় বিরক্ত হয়েই সে তাদের মেরে ফেলেছে।

ঘটনা চলতি সপ্তাহের শুরুর দিকে ঘটে। বছর ২০-র ওই মহিলা প্রথমে জানায়, সে দুধ কিনতে গিয়ে ফিরে এসে দেখে মেয়েরা অজ্ঞান হয়ে পড়ে আছে। সেই অবস্থায় রানিপুরের একটি হাসপাতালে নিয়ে যায় সে। চিকিৎসকরা সেখানেই তাদের মৃত বলে ঘোষণা করে। তারপর সে সবটা বানিয়ে বানিয়ে তার স্বামী মহেশ সাকলানিকে জানায়। মহেশ হরিদ্বারের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত।

হরিদ্বারের এসএসপি প্রমোদ ডোবাল জানিয়েছেন, মহেশ সাকলানি ৬ মার্চ জোয়ালাপুর থানায় অভিযোগ দায়ের করেন যে তাঁর মেয়েদের খুন করা হয়েছে। তারপরেই তদন্তে নামে পুলিশ। তদন্তকারীদের টানা জিজ্ঞাসাবাদে শেষ পর্যন্ত মেয়েদের মেরে ফেলার কথা স্বীকার করে নেয় সে। ইতিমধ্যেই ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।

জেরায় ওই মহিলা জানায়, যমজ মেয়ের কান্নায় কয়েক রাত ঘুম হয়নি তার। প্রথমে সে সন্তানদের কান্না থামানোর জন্য একটি কম্বল দিয়ে মুখ চাপা দেয়। তাতেও কাজ না হলে সন্তানদের গলায় ওড়না জড়িয়ে খুন করে সে। তারপরই নিজেকে বাঁচাতে গল্প ফাঁদে অভিযুক্ত।


```