অভিযুক্ত প্রেমিক দীনদয়াল ও গোপালী দেবীর ছবি
শেষ আপডেট: 21 March 2025 15:47
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মীরাটের (Meerut) পর এবার রাজস্থানের (Rajasthan) জয়পুর (Jaipur)। প্রেমিকের সঙ্গে হাতে হাত মিলিয়ে স্বামীকে (Husband) খুনের অভিযোগ স্ত্রীর (Wife) বিরুদ্ধে। অভিযোগ, ধনলাল সাইনি নামে ওই সবজি বিক্রেতা স্ত্রীর বিবাহবহির্ভূত প্রেমের সম্পর্কের (Extra Marital Affairs) কথা জানতে পারলে তাঁকে প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয় এবং পরে মৃত্যু নিশ্চিত করতে দেহে আগুন দেওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যে খুনের অভিযোগে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, স্ত্রী গোপালী দেবী বিগত পাঁচ বছর ধরে দীনদয়াল নামে এলাকারই এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। তবে স্বামী বিষয়টি জানতে পারলে শুরু হয় গণ্ডগোল। স্থানীয় একটি কাপড়ের দোকানে কাজ করতেন অভিযুক্ত দীনদয়াল।
জানা গিয়েছে, গত ১৫ মার্চ স্ত্রীকে বড়িতে দেখতে না পেয়ে সন্দেহ হওয়ায় সোজা জয়পুরের সাঙ্গানেরের কাশিদো ওয়ালি গলিতে অবস্থিত দীনদয়ালের দোকানে পৌঁছে যান ধনলাল। সেখানেই নিজের স্ত্রীকে প্রেমিকের সঙ্গে দেখে মাথা ঠিক রাখতে পারেননি।
দোকানের মধ্যেই তুমুল অশান্তি শুরু হয় দম্পতির মধ্যে। এরপরই 'পথের কাঁটা' সরাতে প্রেমিকের সঙ্গে প্ল্যান ছকে ফেলে ধনলালের স্ত্রী। অভিযোগ, ভুল বুঝিয়ে দোকানের উপরেই একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে যাওয়া হয় পেশায় সব্জি ব্যবসায়ীকে। আচমকাই লোহার পাইপ দিয়ে মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
শুধু এখানেই থেমে থাকেনি অভিযুক্তরা। এরপর মৃত্যু নিশিচত করতে ধনলালের গলায় দড়ি পেচিয়ে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। এরপরই মৃতদেহ ব্যাগে ভরে দীনদয়ালের বাইকে করে ভেরুজি মন্দিরের কাছে একটি নির্জন জায়গায় নিয়ে যায় দু'জন। পরে প্রমাণ লোপাটের জন্য মৃতদেহে আগুন দেয় অভিযুক্তরা।
পরে দু'জনে জয়পুর থেকে পালানোর পরিকল্পনা করলেও লাভ হয়নি। অভিযোগ পেতেই পুলিশ গ্রেফতার করে অভিযুক্তদের। ঘটনার তদন্তে এনেমে প্রথমেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেখানেই মৃত ধনলালের দেহ বাইকে চাপিয়ে নিয়ে যেতে দেখা যায় দীনদয়াল ও গোপালী দেবীকে।
In #Rajasthan's #Jaipur, a 42-year-old woman was arrested along with her 30-year-old paramour Wednesday for allegedly killing her husband and setting his body on fire to hide evidence.
— Hate Detector ???? (@HateDetectors) March 20, 2025
DCP (South) Digant Anand said the two accused, #GopaliDevi, a resident of Sanganer, and her… pic.twitter.com/e2dB4Nk8dC
এদিকে দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই খুনের কথা স্বীকার করে নেয় অভিযুক্তরা। বুধবারই উত্তরপ্রদেশের মীরাটে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাড় দেশ। ঘটনার ভয়াবহতা দেখে রীতিমতো চমকে উঠছেন সবাই। বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে প্রেমিকের সাহায্যে মার্চেন্ট নেভিতে কর্মরত স্বামীকে কুপিয়ে ১৫ টুকরো করে স্ত্রী মুসকান। তারপর দেহ একটি ড্রামে ঢুকিয়ে সিমেন্ট দিয়ে সিল করে দেয় বলে অভিযোগ।