Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীর হুঁশিয়ারি, নৌ বাহিনীর মহড়া, পাকিস্তানকে জবাব দিতে সার্জিক্যাল স্ট্রাইক, নাকি যুদ্ধ

রবিবার সকালে আরব সাগরের (Arabian sea) বিস্তীর্ণ এলাকা জুড়ে যুদ্ধ মহড়া (combat exercise) দিল ভারতীয় নৌ বাহিনী (Indian navy) । নৌ-সেনা এক বিবৃতিতে জানিয়েছে, মহড়া অত্যন্ত সফল হয়েছে।

মোদীর হুঁশিয়ারি, নৌ বাহিনীর মহড়া, পাকিস্তানকে জবাব দিতে সার্জিক্যাল স্ট্রাইক, নাকি যুদ্ধ

আরব সাগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে যুদ্ধ মহড়া দিল ভারতীয় নৌ বাহিনী

শেষ আপডেট: 27 April 2025 14:43

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালে আরব সাগরের (Arabian sea) বিস্তীর্ণ এলাকা জুড়ে যুদ্ধ মহড়া (combat exercise) দিল ভারতীয় নৌ বাহিনী (Indian navy) । নৌ-সেনা এক বিবৃতিতে জানিয়েছে, মহড়া অত্যন্ত সফল হয়েছে। নৌ-বাহিনীর সব ধরনের যুদ্ধ জাহাজ মহড়ায় অংশ নেয়। শত্রুকে মোকাবিলায় বাহিনী প্রস্তুত।

রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হাতে পর্যটক হত্যা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। ‘মন কি বাত’  (Man ki Baat) অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, অপরাধী ও ষড়যন্ত্রকারীদের কঠোরতম জবাব দেওয়া হবে। ভারত সরকার পহেলগাঁওয়ের ঘটনার দায় ইতিমধ্যে পাকিস্তানের উপর চাপিয়েছে। দু-দেশের কূটনৈতিক সম্পর্ক সরু সুতোয় ঝুলছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি এবং নৌ-বাহিনীর মহড়াকে ঘিরে পাকিস্তানের ভূমিতে ফের সার্জিক্যাল স্ট্রাইকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে রাজস্থানে ভারতের আর্মি অর্থাৎ পদাতিক সেনাও মহড়া শুরু করেছে। কাশ্মীরে ভারত-পাক সীমান্তে উড়ছে যুদ্ধ বিমান।

কূটনৈতিক মহলের একাংশের মতে, অতীতে এই ধরনের পরিস্থতিতে পাকিস্তান চিনকে পাশে পেয়েছে। এই মুহূর্তে চিনের সঙ্গে ভারতের মৈত্রীর সম্পর্ক চলছে। কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তিকে কেন্দ্র করে দুই দেশ কাছাকাছি আসছে। পহেলগাঁওয়ের হামলার কড়া নিন্দা করেছে ভারতে চিনের দূতাবাস। এই পরিস্থিতিতে পাকিস্তানকে জবাব দেওয়া কূটনৈতিক দিক থেকেও ভারতের জন্য অনুকূল।

পহেলগাঁওতে ২৬জন পর্যটককে জঙ্গিরা হত্যা করার পর পরই সেনার তিন বাহিনীর প্রধানের সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে ২০১৬ সালে উরিতে পাক জঙ্গি হানার জবাব দিতে ভারতীয় বিমানবাহিনী পাক অধিকৃত কাশ্মীরে অতর্কিতে হামলা বা সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে জঙ্গি শিবির গুড়িয়ে দিয়েছিল ভারত। সেনার প্রস্তুতি থেকে গুঞ্জন শুরু হয়েছে ফের কি ভারত সার্জিক্যাল স্ট্রাইকের পথে এগচ্ছে? নাকি পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা করবে? রাজস্থানের পাশাপাশি গুজরাত সীমান্তেও সেনা বাহিনী মহড়া শুরু করেছে।

রবিবারের মহড়া নিয়ে নৌ-বাহিনী বলেছে, দেশের সমুদ্র সীমান্ত রক্ষায় নৌ-সেনা সদা প্রস্তুত। মহড়ায় যুদ্ধ জাহাজের প্রস্তুতি এবং গোলা বর্ষণ সফল হয়েছে। গত বৃহস্পতিবার নৌ-বাহিনী দেশিয় প্রযুক্তিতে তৈরি মিশাইল ধ্বংসকারী ক্ষেপনাস্ত্র আইএনএন সুরাতের ব্যবহার সফল হয়েছে।


```