Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দলিত যুবককে ছাদনাতলায় পৌঁছে দিল ২০০ পুলিশ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল রাজস্থানের গোটা গ্রাম

দলিত যুবকের উপর হামলা হতে পারে ভেবে পুলিশের কাছে আগে থেকেই অভিযোগ জানায় পাত্রীর পরিবার। অবশেষে ঘোড়ায় চড়েই বিয়ের আসরে পৌঁছন যুবক। নিরাপত্তা দিয়ে নিয়ে গেলেন ২০০ জন পুলিশকর্মী।

দলিত যুবককে ছাদনাতলায় পৌঁছে দিল ২০০ পুলিশ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল রাজস্থানের গোটা গ্রাম

ভাইরাল ফটো

শেষ আপডেট: 23 January 2025 15:48

দ্য ওয়াল ব্যুরো: বেশি না, এক সপ্তাহ আগের ঘটনা। চোর সন্দেহে এক দলিত যুবককে চরম মারধর করা হয়েছিল। শুধু তাই নয়, উল্টো করে ঝুলিয়ে দিয়ে তাঁকে 'সবক'ও শেখানো হয়েছিল। যে খবর আর ভিডিও ছড়িয়ে পড়তে সময় লাগেনি। এরকম আকছার ঘটছে দেশের ইতিউতি। নিরাপত্তার কথা মাথায় রেখে এক অন্য রকম আয়োজন এই রাজস্থানেই।

বিয়ের জন্য আঁটোসাঁটো নিরাপত্তা। দেখলে মনে হবে কোনও ভিআইপি-র জন্য। আসলে, এক দলিত যুবকের নিরাপত্তার খাতিরে পুলিশে পুলিশে ছয়লাপ। দলিত যুবককে বিয়ের আসরে পৌঁছে দিল মোট ২০০ পুলিশ। যে দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছেন স্থানীয়রা। 

সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের আজমেরে। ওই জেলারই এক গ্রামে বিয়ে করতে যান সেই যুবক। কিন্তু বিয়ের আগেই সমস্যা শুরু হয় গ্রামে। দলিত যুবক ঘোড়ায় চড়ে বিয়ে করতে যেতে পারবেন না বলে একপ্রকার নির্দেশিকা জারি করেন সেই গ্রামের উচ্চবর্ণের কয়েকজন বাসিন্দা। তাঁরা ঘোড়ায় চড়া নিয়ে আপত্তি জানাতেই, পুলিশের দ্বারস্থ হয় পাত্রীর পরিবার। 

দলিত যুবকের উপর হামলা হতে পারে ভেবে পুলিশের কাছে আগে থেকেই অভিযোগ জানায় পাত্রীর পরিবার। অবশেষে ঘোড়ায় চড়েই বিয়ের আসরে পৌঁছন যুবক। নিরাপত্তা দিয়ে নিয়ে গেলেন ২০০ জন পুলিশকর্মী।

পরিবারের সদস্য নয়, ওই পুলিশ বাহিনীই ঘিরে ধরে তাঁকে বিয়ের অনুষ্ঠানে পৌঁছে দেয়। যাতে কোনও অশান্তি না হয় তাই কোনও রকম ডিজে, বাজি ফাটানোর ব্যবস্থা করেনি তারা।


```