Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

কেজরিওয়াল কি জামিন পাবেন? মঙ্গলবার রায় দেবে সুপ্রিম কোর্ট

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কি জামিন পাবেন?

কেজরিওয়াল কি জামিন পাবেন? মঙ্গলবার রায় দেবে সুপ্রিম কোর্ট

কেজরিওয়াল ও সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 10 September 2024 11:13

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কি জামিন পাবেন? সুপ্রিম কোর্ট মঙ্গলবার এই ব্যাপারে রায় ঘোষণা করবে। আম আদমি পার্টি-সহ ইন্ডিয়া জোটের শরিক দলগুলি আশাবাদী, দিল্লির মুখ্যমন্ত্রীর এবার জেলমুক্তি ঘটবে। 

জামিনের আবেদন নিয়ে গত সপ্তাহে গোটা দিন শীর্ষ আদালতে শুনানি চলে বিচারপতি সূর্যকাম্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুইঞাঁর এজলাসে। দিনের শেষে ডিভিশন বেঞ্চ রায়দান স্থগিত রাখে। 

কেজরিওয়াল ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন। এবার সিবিআইয়ের মামলায় জামিন পেলে জেলমুক্তি ঘটবে। সিবিআই তাঁর জামিন আটকাতে আগের শুনানিতে জোরদার লড়াই করে। কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, দিল্লির মুখ্যমন্ত্রীর পক্ষে কি দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সম্ভব? সিবিআই কেন জামিনের বিরোধিতা করছে? তাছাড়া, মদকাণ্ডে বেশিরভাগ অভিযুক্ত জামিন পেয়ে গিয়েছেন। 

সিবিআই তদন্তে বিঘ্ন ঘটার আশঙ্কা প্রকাশের পাশাপাশি পদ্ধতিগত ইস্যুই তুলেছে। তাদের বক্তব্য, জামিনের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীকে প্রথমে নিম্ন আদালতে যেতে হবে। এমনই রায় দিয়েছে দিল্লি হাই কোর্ট। হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে মামলা করেন কেজরিওয়াল।


```