Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

পতঞ্জলিকে ১ কোটি জরিমানার হুমকি সুপ্রিম কোর্টের! মিথ্যে বিজ্ঞাপন অবিলম্বে বন্ধের নির্দেশ 

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অভিযোগ জানিয়েছিল, পতঞ্জলির করা দাবিগুলি আদৌ সত্যি বলে প্রমাণিত নয় এবং তা ১৯৫৪ সালের ড্রাগস অ্যান্ড আদার ম্যাজিক রেমেডি আইন এবং ২০১৯ সালের উপভোক্তা সুরক্ষা আইনের মতো আইনগুলিকে সরাসরি লঙ্ঘন করে।

পতঞ্জলিকে ১ কোটি জরিমানার হুমকি সুপ্রিম কোর্টের! মিথ্যে বিজ্ঞাপন অবিলম্বে বন্ধের নির্দেশ 

শেষ আপডেট: 21 November 2023 19:52

দ্য ওয়াল ব্যুরো: এবার বড়সড় বিপত্তিতে পড়ল যোগগুরু বাবা রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদ। একটি মালার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, সংস্থাটি যদি অ্যালোপ্যাথিক ওষুধকে টার্গের্ট' করে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশ করা বন্ধ না করে তাহলে তাদের ১ কোটি টাকা জরিমানা করা হবে। 

সম্প্রতি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এই বিষয়ে শীর্ষ আদালতে একটি পিটিশন দাখিল করেছিল। সেই পিটিশনের শুনানিতেই এই নির্দেশ দিয়েছে আদালত। পিটিশনে চিকিৎসকের তরফে অভিযোগ করা হয়েছে, পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপনগুলি অ্যালোপ্যাথিক চিকিৎসাকে ছোট করে দেখায় এবং কিছু রোগ নিরাময়ের বিষয়ে মিথ্যা দাবি করে।

তারা আরও অভিযোগ জানিয়েছিল, পতঞ্জলির করা দাবিগুলি আদৌ সত্যি বলে প্রমাণিত নয় এবং তা ১৯৫৪ সালের ড্রাগস অ্যান্ড আদার ম্যাজিক রেমেডি আইন এবং ২০১৯ সালের উপভোক্তা সুরক্ষা আইনের মতো আইনগুলিকে সরাসরি লঙ্ঘন করে।

শীর্ষ আদালতের বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ এবং প্রশান্ত কুমার মিশ্রের একটি বেঞ্চ পতঞ্জলিকে সতর্ক করে দিয়েছেন যে যদি তারা দাবি করে যে তাদের পণ্যগুলি নির্দিষ্ট কিছু রোগ নিরাময় করতে সক্ষম, তাহলে তাদের ১ কোটি টাকা জরিমানা করা হবে। আদালত পতঞ্জলি আয়ুর্বেদকে ভবিষ্যতে এই ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশ বন্ধ করার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে যে পতঞ্জলিকে নিশ্চিত করতে হবে তারা সংবাদপত্রে এই জাতীয় অপ্রমাণিত বিবৃতি দেওয়া থেকে বিরত থাকবে।

আদালত ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে কার্যকর সুপারিশগুলি জানাতে বলেছে। ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।


```