Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্ত্রীর নির্যাতনের অভিযোগে বাড়িতে হানা, কুলার থেকে মিলল লুকোনো অস্ত্রভাণ্ডার! গ্রেফতার যুবক

উত্তরপ্রদেশের ভগপতের মেওয়ালা গ্রামের বাসিন্দা নবীন কুমারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী। তাঁর দাবি, নবীন গত ৪ অক্টোবর তাঁকে প্রচণ্ড মারধর করেন, এমনকি গলায় ফাঁস দিয়ে খুনের চেষ্টাও করেছেন। 

স্ত্রীর নির্যাতনের অভিযোগে বাড়িতে হানা, কুলার থেকে মিলল লুকোনো অস্ত্রভাণ্ডার! গ্রেফতার যুবক

ছবি- এআই নির্মিত

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 9 October 2025 19:01

দ্য ওয়াল ব্যুরো: স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ (Domestic violence case) জানাতে থানায় গেছিলেন স্ত্রী। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করে। হানা দেয় তাঁর বাড়িতে। কিন্তু সেখানে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ হওয়ার তঅবস্থা ! অভিযুক্তর কাছ থেকে উদ্ধার হল লুকানো অস্ত্রভাণ্ডার (illegal weapons recovered)।

উত্তরপ্রদেশের (Uttar Pradesh Crime News) ভগপতের মেওয়ালা গ্রামের বাসিন্দা নবীন কুমারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী। তাঁর দাবি, নবীন গত ৪ অক্টোবর তাঁকে প্রচণ্ড মারধর করেন, এমনকি গলায় ফাঁস দিয়ে খুনের চেষ্টাও করেছেন। কোনওরকমে প্রাণ বাঁচিয়ে পুলিশের কাছে সাহায্য চাইতে যান। সেইসময়েই স্বামীর অবৈধ অস্ত্রের খোঁজও তিনিই পুলিশকে জানিয়েছেন।

পুলিশের একটি দল দ্রুত অভিযুক্তর বাড়িতে পৌঁছায়। শুরু হয় তল্লাশি।  কুলারের মধ্যে থেকেই উদ্ধার হয় কালো কাপড়ে মোড়ানো তিনটি পিস্তল এবং দু ডজন কার্তুজ।

ভগপতের এসিপি জানিয়েছেন, 'পুলিশ দুটি ০.৩১৫ বোরের পিস্তল, একটি ০.১২ বোরের পিস্তল এবং ০.১২ ও ৭.৬২ বোরের মোট ২২টি কার্তুজ উদ্ধার করেছে।' পুলিশ নবীন কুমারকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে এবং অস্ত্র আইন অনুযায়ী মামলা দায়ের করে।

জেরায় নবীন স্বীকার করেছেন, তিনি দিল্লির এক ব্যক্তির কাছ থেকে এই অস্ত্রগুলি কিনেছিলেন। তদন্তে জানা গেছে, তিনি এলাকায় লোকজনকে ভয় দেখানোর জন্য এই অস্ত্র ব্যবহার করতেন।

পুলিশ আরও জানিয়েছে, অবৈধ অস্ত্র পাচারচক্রের সঙ্গে নবীনের যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা চলছে।


```