Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

স্ত্রী পর্নোগ্রাফি দেখেন, করেন স্বমেহনও! ডিভোর্সের মামলা করলেন স্বামী, খারিজ করে দিল আদালত

তামিলনাড়ুর এক ব্যক্তি ওই মামলাটি নিয়ে নিম্ন আদালতের দ্বারস্থ হন। স্ত্রীকে ‘নিষ্ঠুর’ বলে বিবাহবিচ্ছেদের আবেদন করেন।

স্ত্রী পর্নোগ্রাফি দেখেন, করেন স্বমেহনও! ডিভোর্সের মামলা করলেন স্বামী, খারিজ করে দিল আদালত

ছবিটি এআই দ্বারা নির্মিত (দ্য ওয়াল)

শেষ আপডেট: 20 March 2025 16:08

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রী পর্নোগ্রাফি দেখেন, স্বমেহনে লিপ্ত হন। তিনি 'স্বার্থপর।' এমনই অভিযোগ তুলে মাদ্রাজ হাইকোর্টে দ্বারস্থ হন এক ব্যক্তি। যা কার্যত খারিজ করে আদালত দিল বিরল রায়। সাফ জানাল, স্ত্রী যদি পর্নোগ্রাফি দেখেন, তা বিবাহবিচ্ছেদের জন্য বৈধ কারণ হতে পারে না। বিয়ের পরও মহিলারা নিজেদের যৌন স্বাধীনতা বজায় রাখেন এবং আত্মসন্তুষ্টি (স্বমেহন) তাঁদের ব্যক্তিগত অধিকার।

তামিলনাড়ুর এক ব্যক্তি ওই মামলাটি নিয়ে নিম্ন আদালতের দ্বারস্থ হন। স্ত্রীকে ‘নিষ্ঠুর’ বলে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। তাঁর দাবি, স্ত্রী পর্নোগ্রাফি দেখায় আসক্ত এবং সেই সময় স্বমেহনে লিপ্ত হন। নিম্ন আদালত তাঁর আবেদন খারিজ করে দেয়। পরে তিনি এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন।

বিচারপতি রায় ঘোষণার সময় বলেন, 'পুরুষদের মধ্যে আত্মসন্তুষ্টি স্বীকৃত হলে মহিলাদের ক্ষেত্রে তা কলঙ্কিত হতে পারে না।' আদালত জানায়, বিবাহিত হলেও একজন মহিলার নিজস্ব পরিচয় রয়েছে। স্বামীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার অর্থ এই নয় যে তাঁর ব্যক্তিসত্তা নষ্ট হয়ে যাবে। আদালত এটাও উল্লেখ করে দেয় যে, পর্নোগ্রাফির প্রতি আসক্তি অবশ্যই খারাপ এবং নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়, কিন্তু এটি বিবাহবিচ্ছেদের বৈধ ভিত্তি হতে পারে না।

ভারতে বিবাহবিচ্ছেদ এখনও অনেকের কাছে সামাজিক ও পারিবারিক ট্যাবু। পরিসংখ্যান বলছে, প্রতি ১০০টি বিবাহিত দম্পতির মধ্যে মাত্র একজনের বিবাহবিচ্ছেদ হয়, যার অন্যতম কারণ সমাজের চাপ ও পরিবারের মধ্যে থাকা বাধ্যবাধকতা।


```