Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের প্রথম বর্ষপূর্তি ১১ জানুয়ারি হচ্ছে কেন?

যোগী আদিত্যনাথের মুণ্ডচ্ছেদ ও মহাকুম্ভ ভেস্তে দেওয়ার হুমকি, গ্রেফতার ছাত্র

অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের প্রথম বর্ষপূর্তি ১১ জানুয়ারি হচ্ছে কেন?

রামমন্দিরের প্রথম বর্ষপূর্তি উৎসব।

শেষ আপডেট: 11 January 2025 11:27

দ্য ওয়াল ব্যুরো: আজ, শনিবার, ১১ জানুয়ারি মহা উৎসাহ-উদ্দীপনায়, হোমযজ্ঞ, বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পালিত হচ্ছে অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা মহোৎসবের প্রথম বর্ষ পূর্তি উদযাপন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক্সবার্তায় এদিন সকালে তিনি লিখেছেন, ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিক ক্ষেত্রে এই মন্দির এক মহান ঐতিহ্য। শতাব্দীর পর শতাব্দী ধরে ত্যাগ, সংগ্রাম এবং ভক্তিনিষ্ঠার দ্বারা এই মন্দির স্থাপনা হয়েছে।

এদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে মুণ্ডচ্ছেদ এবং পৌষ সংক্রান্তি থেকে শুরু হতে চলা মহাকুম্ভ ভন্ডুল করে দেওয়ার হুমকি দেওয়ায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ফেসবুকে যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়ে লেখা হয়েছে এবং বলা হয়েছে, হিন্দুরা, তোমাদের মহাকুম্ভ এগিয়ে আসছে। আমরা মুসলিমরা চ্যালেঞ্জ নিয়ে বলছি, এটা হতে দেব না। মৈজান রাজা নামে এক যুবকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এটি পোস্ট করা হয়েছে। শুক্রবার গভীর রাতে পুলিশ বরেলি থেকে তাকে গ্রেফতার করে। রাজা বরেলির জিআরএম স্কুলে ছাত্র। তার ফেসবুক পোস্টটি গত ১০ জানুয়ারির। এটি প্রথম নজরে আসে বিশ্ব হিন্দু পরিষদ নেতা পণ্ডিত কেকে শঙ্খধরের। তিনি পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পুলিশকে ট্যাগ করায় সকলের নজর পড়ে।

উল্লেখ্য, গতবছর ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় গিয়ে রামমন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেন। কিন্তু, এবার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট প্রথম বর্ষপূর্তি সমারোহ পালন করছে এদিন হিন্দু তিথিনক্ষত্র মেনে। কারণ, গতবছর প্রাণপ্রতিষ্ঠা হয়েছিল হিন্দু পঞ্জিকা অনুযায়ী পৌষ মাসের শুক্ল দ্বাদশীতে। যাকে কূর্ম দ্বাদশীও বলে। এ বছর এই তিথিটি পড়েছে ১১ জানুয়ারি। সেই কারণে আজই অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠার বার্ষিক উৎসব চলছে।

এই উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে মন্দির কর্তৃপক্ষ। বিশেষ করে লক্ষ লক্ষ পুণ্যার্থী রামলালার পুজো দিতে ভিড় করেছেন অযোধ্যায়। কোথাও তিল ধারণের জায়গা নেই। সকালে শুক্ল যজুর্বেদ থেকে অগ্নিহোত্র মন্ত্রোচ্চারণ হয়েছে। দুপুর ২-৫টা পর্যন্ত ফের সেই অনুষ্ঠান হবে। এরপরেই ৬ লক্ষ বার শ্রীরাম মন্ত্রোচ্চারণ হবে। তারসঙ্গেই পাঠ করা হবে রামরক্ষা স্তোত্র ও হনুমান চালিশা। মন্দিরের একতলায় দুপুর ৩-৫টা পর্যন্ত চলবে রাগসেবা। ৬টা থেকে শুরু হবে ভজন-কীর্তন অনুষ্ঠান। ট্রাস্টের দাবি অনুযায়ী, গত ১ জানুয়ারি রামমন্দিরে ২ লক্ষ ভক্ত সমাগম হয়েছিল।


```