Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাদা থেকে নীলে ফিরলেন রাহুল গান্ধী! দলিত আন্দোলনের সঙ্গে কীভাবে জড়িয়ে আকাশ-নীল

পোলো নেক টি-শার্ট পরতে ভালবাসেন রাহুল। বৃহস্পতিবার তাই পরেছিলেন। শুধু রাহুলই নন, বৃহস্পতিবার সংসদ চত্বরে অধিকাংশ বিরোধী সাংসদকে দেখা গেল নীল পোশাকে। 

সাদা থেকে নীলে ফিরলেন রাহুল গান্ধী! দলিত আন্দোলনের সঙ্গে কীভাবে জড়িয়ে আকাশ-নীল

রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া

শেষ আপডেট: 19 December 2024 21:12

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ এক বছর সাদা টি-শার্টে শীত-বর্ষা সামলানোর পর, বৃহস্পতিবার রাহুল গান্ধী বদলে ফেললেন তাঁর সিগনেচার সাদা টি-শার্ট। এবার তাঁর গায়ে নীল রঙের ছোঁয়া লাগল। পোলো নেক টি-শার্ট পরতে ভালবাসেন রাহুল। বৃহস্পতিবার তাই পরেছিলেন। শুধু রাহুলই নন, বৃহস্পতিবার সংসদ চত্বরে অধিকাংশ বিরোধী সাংসদকে (Ambedkar Controversy) দেখা গেল নীল পোশাকে। 

প্রশ্ন উঠতে পারে কেন? কারণ, এই নীল রঙে জড়িয়ে রয়েছে দলিত আন্দোলনের ইতিহাস এবং বি আর আম্বেদকরের উত্তরাধিকার।

বৃহস্পতিবার সংসদে নীল টি-শার্ট পরে আসেন রাহুল। বোন প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া পরেছিলেন নীল শাড়ি। কংগ্রেস নেতারা আম্বেদকরের ছবি হাতে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের জন্য ক্ষমা ও পদত্যাগের দাবিতে প্রতিবাদে অংশ নেন। এদিন নীল রঙে মোড়া সাংসদদের দেখে প্রশ্ন উঠেছে—কেন এই রঙটি দলিত পরিচিতি ও প্রতিরোধের প্রতীক হয়ে উঠল?

আম্বেদকর এবং নীল রঙের সম্পর্ক

ভারতের সংবিধান প্রণেতা এবং দলিত আন্দোলনের অন্যতম পথিকৃৎ বি আর আম্বেদকরের মূর্তি এবং ছবিতে সর্বত্রই নীল রঙের উপস্থিতি লক্ষ্য করা যায়। সংবিধান তৈরির সময়ে নাগরিকদের জন্য ন্যায়, সাম্য এবং স্বাধীনতার বার্তা দেওয়া আম্বেদকরের দৃষ্টিভঙ্গি এই রঙের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

২০১৬ সালে দলিত ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যার পর দেশব্যাপী প্রতিবাদ বা ২০১৮ সালে সুপ্রিম কোর্টের রায়কে কেন্দ্র করে দলিতদের বিক্ষোভ—সব ক্ষেত্রেই নীল পতাকা হয়ে উঠেছিল প্রতিবাদের ভাষা।

২০১৮ সালে উত্তরপ্রদেশের একটি আম্বেদকর মূর্তির পোশাকে গেরুয়া রঙ লাগানোর পর, তা তৎক্ষণাৎ নীল রঙের করে দিয়েছিলেন স্থানীয় বিএসপি নেতা। এই ঘটনা বোঝায় নীল রঙ কীভাবে দলিত রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে।

কেন নীল?

আম্বেদকর মহাসভার লালজি নির্মলের মতে, নীল ছিল আম্বেদকরের প্রিয় রঙ। এছাড়াও, ১৯৪২ সালে আম্বেদকর প্রতিষ্ঠিত ‘শিডিউলড কাস্ট ফেডারেশন অব ইন্ডিয়া’-র পতাকা ছিল নীল রঙের, যার কেন্দ্রে ছিল অশোক চক্র। পরবর্তী সময়ে ১৯৫৬ সালে রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়াও একই নীল পতাকাকে গ্রহণ করে।

দলিত অধিকার আন্দোলনের অন্যতম প্রবক্তা এস আর দারাপুরি বলেন, “নীল আকাশের মতো এই রঙ বৃহৎ এবং অসীম। এটি আম্বেদকরের দৃষ্টিভঙ্গির প্রতীক।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, নীল রঙ দলিত পরিচিতির এক সার্বজনীন বার্তা দেয়। আকাশের নীচে সবাই সমান—এই ভাবনাকে কেন্দ্র করেই নীল রঙ দলিত প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে।

রাহুলের নীল এবং রাজনৈতিক বার্তা

তাই এদিন রাহুল গান্ধীর নীল টি-শার্ট পরাটা নিছক ফ্যাশন স্টেটমেন্ট ছিল না। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দলিত ভোটের অনেকটাই কংগ্রেসের ঝুলিতে ফিরেছিল। আম্বেদকরকে নিয়ে অমিত শাহর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ করে বৃহস্পতিবার দলিতদের উদ্দেশে   জোরালো বার্তা দিতে চাইলেন।


```