Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রয়োজন পড়লে জিজ্ঞাসাবাদ! হাথরাসকাণ্ডে 'ভোলে বাবা' গ্রেফতার নয় কেন, কারণ ব্যাখ্যা পুলিশের

হালে ৬ জনকে গ্রেফতার করা হলেও তাদের মধ্যে নেই মূল অভিযুক্ত 'ভোলে বাবা'।

প্রয়োজন পড়লে জিজ্ঞাসাবাদ! হাথরাসকাণ্ডে 'ভোলে বাবা' গ্রেফতার নয় কেন, কারণ ব্যাখ্যা পুলিশের

স্বঘোষিত ধর্মগুরু ভোলেবাবা

শেষ আপডেট: 5 July 2024 10:49

দ্য ওয়াল ব্যুরো: স্বঘোষিত ধর্মগুরু 'ভোলে বাবা'র ডাকে 'সৎসঙ্গ' অনুষ্ঠানে গিয়ে পদপিষ্ট হয়েছেন ১২১ জন। উত্তরপ্রদেশের হাথরাসের এই দুর্ঘটনার পর প্রাথমিকভাবে কেউই গ্রেফতার হয়নি। তবে হালে ৬ জনকে গ্রেফতার করা হলেও তাদের মধ্যে নেই মূল অভিযুক্ত 'ভোলে বাবা'। কেন তাঁকে গ্রেফতার করা হচ্ছে না, সে নিয়ে প্রশ্ন উঠেছে। তারই ব্যাখ্যা দিল উত্তরপ্রদেশ পুলিশ। 

এতবড় ঘটনার পরও স্বঘোষিত ওই ধর্মগুরুর নামে সরাসরি কোনও মামলা দায়ের হয়নি। তবে হাথরাসের ঘটনার জন্য তিনি যে দায়ী তাতে কোনও সন্দেহ নেই, এমনটাই মনে করছেন অধিকাংশ মানুষ। ঘটনার পর থেকেই এই ব্যক্তি অবশ্য 'বেপাত্তা'। কিন্তু ৬ জনকে গ্রেফতার করার পরও তাঁকে গ্রেফতার করার উদ্যোগ দেখাচ্ছে না রাজ্যের পুলিশ, এমন অভিযোগ। এর পিছনে অবশ্য ব্যাখ্যা দিয়েছে তারা।

আলিগড়ের আইজি এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, ঘটনার তদন্ত সবে শুরু হয়েছে এবং সেই প্রেক্ষিতেই গ্রেফতারি হবে। প্রয়োজন পড়লে স্বঘোষিত সেই ধর্মগুরুকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানান তিনি। কিন্তু সে গ্রেফতার হবে কিনা সে ব্যাপারে এখনই কোনও মন্তব্য করতে রাজি নয় উত্তরপ্রদেশ পুলিশ। যদিও তারা এটা বলছে, 'ভোলে বাবা' এই ঘটনার সঙ্গে কতটা জড়িত রয়েছেন তা তদন্তসাপেক্ষ। এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের না হওয়ায় তাঁকে নিয়ে যে পুলিশও বিশেষ ভাবছে না সেটা স্পষ্ট। 

অনুষ্ঠানের যারা আয়োজন করেছিলেন সেই প্যানেল থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অনুষ্ঠানে অনুমতি ওই প্যানেল নিয়েছিল। তারপর এই বিপর্যয়। সেই প্রেক্ষিতেই তাঁদের ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এর মধ্যে এখনও 'ভোলে বাবা'র কোনও নাম আসেনি। তাই দরকার পড়লে তাঁকে একবার জিজ্ঞাসাবাদ করা হতে পারে। 

এর আগেও ভোলে বাবার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগও উঠেছিল। তখনও পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। হাথরাসের ঘটনার পর স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে দায়ের হওয়া পুরনো মামলাগুলি পুলিশ নতুন করে নাড়াচাড়া শুরু করলেও এর ভবিষ্যৎ নিয়ে সন্দিহান স্থানীয়দের একাংশ।  


```