Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফিটজির বহু কোচিং সেন্টার বন্ধ, লক্ষ লক্ষ টাকা দিয়ে ভর্তি হয়ে বিপাকে পড়ুয়ারা

এক সপ্তাহের মধ্যে উত্তর ভারতের দিল্লি-এনসিআর, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও বিহারের আটটি শাখা বন্ধ হয়ে গিয়েছে।

ফিটজির বহু কোচিং সেন্টার বন্ধ, লক্ষ লক্ষ টাকা দিয়ে ভর্তি হয়ে বিপাকে পড়ুয়ারা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 24 January 2025 15:36

দ্য ওয়াল ব্যুরো: একসময় জ্বলজ্বল করে ওঠা দেশের এডটেক শিল্পে ইদানীং ভাটা পড়ছে। ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখা পড়ুয়াদের কাছে তেমনই একটি সংস্থা হল ফোরাম ফর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বা ফিটজি (FIITJEE)। আচমকা সেই সংস্থারই একাধিক শাখা একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। যার ফলে পড়াশোনার মাঝপথে অগ্রিম ৪-৫ লক্ষ টাকা জমা দেওয়া পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা অথই জলে পড়েছেন। গত এক সপ্তাহের মধ্যে উত্তর ভারতের দিল্লি-এনসিআর, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও বিহারের আটটি শাখা বন্ধ হয়ে গিয়েছে।

ফিটজি কোচিং সেন্টারের এই শাখাগুলিতে আচমকা তালা পড়ে যাওয়ার কারণ হল শিক্ষকদের সময়মতো মাইনে দিতে না পারা। একযোগে শাখাগুলির শিক্ষকরা পড়ানো বন্ধ করে দিয়েছেন বেতনের দাবিতে। যা নিয়ে গলা জলে ডুবেছেন ভর্তি হওয়া পড়ুয়া ও তাঁদের বাড়ির লোকজন। জেইই পরীক্ষার ঠিক মুখে কেন্দ্রগুলি বন্ধ হওয়ায় ছাত্রদের মধ্যে ব্যাপক ক্ষোভ দানা বেঁধেছে। অনেকে বিভিন্ন থানায় সংস্থার বিরুদ্ধে টাকা ফেরত চেয়ে অভিযোগও দায়ের করেছেন।

সূত্রে জানা গিয়েছে, মাইনে না দিতে পারায় শিক্ষকরা চাকরি ছেড়ে দেওয়াতেই এই বিপত্তি নেমে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি শাখার আধিকারিক জানান, অনেকদিন ধরেই সংস্থার আর্থিক দুরবস্থা চলছে। তার ফলে সময়ে বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। যে কারণে অনেক শিক্ষকই টাকাপয়সা না পেয়ে অন্যত্র কাজ নিয়ে চলে গিয়েছেন বা চলে যাচ্ছেন। অভাব দেখা দিয়েছে শিক্ষকের।

এভাবেই নয়ডা, গাজিয়াবাদ, লখনউ, বারাণসী, পাটনা, মিরাট, পাটনার কেন্দ্রে তালা পড়ে গিয়েছে। অন্য শাখা থেকে তাৎক্ষণিকভাবে শিক্ষক জোগাড় করে সংস্থার কেন্দ্র চালু রাখার চেষ্টাও দু-একদিনের বেশি ধোপে টেকেনি। সোশ্যাল মিডিয়ায় এরকম বেশ কিছু ভিডিও ঘোরাফেরা করছে, যেখানে দেখা যাচ্ছে অভিভাবকরা কেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। 

দিল্লির কালু সরাইয়ে ফিটজির হেড অফিসে একটি সংবাদমাধ্যমের প্রতিনিধি গেলে তাঁকে জানানো হয়, ম্যানেজমেন্টের লোকজন গত পাঁচ-ছদিন ধরে আসছেন না। ফিটজির ওয়েবসাইট এবং ইমেলেও কেউ কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি। দিল্লির লক্ষ্মীনগরের কেন্দ্রটিও তালাবন্ধ হয়ে গিয়েছে। পাটনার শাখা বন্ধ হয়ে যাওয়ায় কোতয়ালি থানায় সংস্থার ডিরেক্টর ডিকে গোয়েল, সিএফও মণীশ আনন্দ এবং কেন্দ্রের প্রধান আরকে ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার নয়ডার এক পুলিশ আধিকারিক জানান, যতদূর জানা গিয়েছে, সংস্থাটি আর্থিক সমস্যায় রয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে লাইসেন্সিং এবং অগ্নিনির্বাপণ বিধি ভঙ্গের অভিযোগ রয়েছে। সেক্টর ৬২-তে অভিভাবকরা বুধবার ঝামেলা পাকিয়েছিলেন। তাঁদের অভিযোগ, পুরো টাকা অগ্রিম নিয়ে এখন সবাই ভেগে পড়েছে। গাজিয়াবাদ কেন্দ্রে সাড়ে ৩ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা দিয়ে ক্লাস নাইন থেকে দ্বাদশ পর্যন্ত প্রায় ৮০০ ছেলেমেয়ে ভর্তি হয়েছিল। কিন্তু সেই সেন্টারটিও বন্ধ হয়ে গিয়েছে।


```