Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুই যুবককে কেন ভিজিটর পাস দিয়েছিলেন? স্পিকারকে কৈফিয়ত দিলেন বিজেপি সাংসদ

বুধবার লোকসভায় যে ধুন্ধুমার ঘটনা ঘটে গিয়েছে, তার পর থেকে প্রশ্নের মুখে মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহা। জাতীয় সুরক্ষার প্রশ্নে মহুয়া মৈত্রকে যদি লোকসভা থেকে বহিষ্কার করা হয়, তাহলে প্রতাপকে কেন বহিষ্কার করা হবে না, এই প্রশ্নে সরব হয়েছে ইন্ডিয়া জোটের অন্যতম শরীক তৃণমূল কংগ্রেস।

দুই যুবককে কেন ভিজিটর পাস দিয়েছিলেন? স্পিকারকে কৈফিয়ত দিলেন বিজেপি সাংসদ

শেষ আপডেট: 13 December 2023 21:43

দ্য ওয়াল ব্যুরো: বুধবার লোকসভায় যে ধুন্ধুমার ঘটনা ঘটে গিয়েছে, তার পর থেকে প্রশ্নের মুখে মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহা। জাতীয় সুরক্ষার প্রশ্নে মহুয়া মৈত্রকে যদি লোকসভা থেকে বহিষ্কার করা হয়, তাহলে প্রতাপকে কেন বহিষ্কার করা হবে না, এই প্রশ্নে সরব হয়েছে ইন্ডিয়া জোটের অন্যতম শরীক তৃণমূল কংগ্রেস।

গোটা ঘটনাকে ঘিরে অস্বস্তিতে গেরুয়া শিবিরও। এ ব্যাপারে বিজেপির মহীশূরের সাংসদ প্রতাপ সিনহা এখনও সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। তবে সূত্রের খবর, ঘটনার পর এদিন সন্ধায় লোকসভার স্পিকার ওম বিড়লার মুখোমুখি হন প্রতাপ। স্পিকার তাঁর কাছে জানতে চান, কেন ওই দুই যুবককে ভিজিটর পাস দেওয়া হয়েছিল।

জবাবে বিজেপি সাংসদ প্রতাপ সিনহা স্পিকারকে জানান,সাগরেরব বাবা তাঁর পূর্ব পরিচিত। দীর্ঘদিন ধরেই তিনি অনুরোধ করেছিলেন, তাঁর ছেলেকে একবার সংসদেব ঢোকারব সুযোগ দেওয়া হোক। তারই ভিত্তিতে সাগর এবং তার বন্ধু ডি রাজাকে তিনি লোকসভায় প্রবেশের ভিজিটর পাস দিয়েছিলেন। ওই দুই যুবকের বিষয়ে তিনি তেমন কিছু জানেন না বলেও স্পিকারকে জানিয়েছেন বলে সূত্রের দাবি।

ঘটনা হল, লোকসভার ভিজিটরস গ্যালারিতে যে কেউ ঢুকতে পারেন না। সংসদের মধ্যে অধিবেশন কীভাবে চলে তা দেখার জন্য অনেকেরই আগ্রহ থাকে। কেউ লোকসভা বা রাজ্যসভার অধিবেশন দেখতে চাইলে তাঁকে সেই সভার কোনও সদস্য তথা সাংসদের থেকে সুপারিশ পত্র সংগ্রহ করতে হয়। সেই সুপারিশের চিঠি সংসদ ভবনের গেটে দেখালে তাঁকে সিকিউরিটি চেক করে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়।

এ ছাড়া লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যানের সুপারিশের ভিত্তিতেও দুই সভার ভিজিটরস গ্যালারিতে দর্শনার্থীদের বসতে দেওয়া হয়। অনেক সময় দেখা যায়, স্কুল, প্রশাসনিক শিক্ষা প্রতিষ্ঠান, কলেজের ছাত্ররাও দল বেঁধে লোকসভা বা রাজ্যসভার অধিবেশন দেখতে আসে। সেভাবেই আরব পাঁচজনের মতো সংসদে ডুকেছিলেন সাগর ও মনোরঞ্জন। নিরাপত্তা এড়িয়ে কীভাবে তারা ক্যানিস্টার নিয়ে সংসদে ঢুকলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। গোটা ঘটনায় প্রশ্নের মুখে নয়া সংসদ ভবনেরব নিরাপত্তাও।  


```