Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রধান বিচারপতির পদে বসার 'খেসারত'! বিচারপতি সঞ্জীব খান্নাকে ছাড়তে হল তাঁর এই অভ্যাস

কে এই সঞ্জীব খান্না? 

প্রধান বিচারপতির পদে বসার 'খেসারত'! বিচারপতি সঞ্জীব খান্নাকে ছাড়তে হল তাঁর এই অভ্যাস

বিচারপতি সঞ্জীব খান্না।

শেষ আপডেট: 9 November 2024 08:41

দ্য ওয়াল ব্যুরো: আগামী রবিবার ১০ নভেম্বর সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিতে চলেছেন ডিওয়াই  চন্দ্রচূড়। সোমবার থেকে প্রধান বিচারপতির দায়িত্বভার গ্রহণ করবেন বারাখাম্বা রোডের মডার্ন স্কুলের প্রাক্তনী তথা বিচারপতি সঞ্জীব খান্না।

সংবাদ সংস্থা সূত্রের খবর, তিনিই যে দেশের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন, অক্টোবরের শেষেই সে খবর পৌঁছেছিল বিচারপতি খান্নার কাছে। সুপ্রিমকোর্টের বিচারপতিদের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের তরফে তাঁর কাছে এই বার্তাও দেওয়া হয়েছিল যে এখন থেকে তিনি আর একা একা প্রাতঃভ্রমণ করতে পারবেন না। তাঁর সঙ্গে থাকবেন নিরাপত্তা রক্ষীরা।

জানা যাচ্ছে, প্রতিদিন সকালে বিচারপতি খান্না লোধি গার্ডেন এলাকায় এবং তার বাড়ির আশেপাশে কয়েক কিলোমিটার একা হাঁটতে ভালবাসেন।  এটা ছিল তাঁর নিত্যকার রুটিন। তিনি নিরাপত্তা আধিকারিকদের একথাও নাকি বলেছিলেন, যে তিনি যেহেতু সেই অর্থে সংবাদমাধ্যমের প্রচারে আসেন না, ফলে তাঁকে কেউ চিনতে পারবে না।

এ প্রসঙ্গে গত লোকসভা ভোটের সময়কার একটি উদাহরণও নাকি তিনি নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের তিনি শুনিয়েছিলেন। কী সেই ঘটনা?

গত মে মাসে লোকসভা নির্বাচনের সময় দিল্লির নির্মাণ ভবন কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন বিচারপতি খান্না। তাঁর ভোট দিতে যাওয়ার ছবি নেওয়ার জন্য আগে থেকেই সেখানে অপেক্ষা করছিলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। 

সকলেরই নজর ছিল বিচারপতির অফিসিয়াল গাড়ি এবং নিরাপত্তার দিকে। কিন্তু সেদিন অফিসিয়াল গাড়ি এবং রক্ষী ছেড়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে মিডিয়ার প্রতিনিধিদের সামনে দিয়েই বুথে ঢুকে ভোট দিয়ে এসেছিলেন!

সূত্রের দাবি, বিচারপতি একথাও বললেও নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা তাঁকে আর একা একা প্রাতঃভ্রমণে যেতে দিতে নারাজ। জানানো হয়েছে, সঙ্গে থাকবেন রক্ষীরা। যা শুনে নিজের মর্নিং ওয়াকের অভ্যাস বদলাতে চলেছেন বিচারপতি, এমনটাই দাবি সংবাদ সংস্থার। তিনি নাকি জানিয়ে দিয়েছেন, এভাবে রক্ষী বেষ্টিত হয়ে থাকতে তিনি অভ্যস্ত নন।তাই মর্নিং ওয়াকই আর করবেন না!

কে এই সঞ্জীব খান্না? 

বারাখাম্বা রোডের মডার্ন স্কুল থেকে পড়াশোনা, সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ল সেন্টার থেকে আইন ডিগ্রি পাশ করেছেন বিচারপতি খান্না। সূত্রের দাবি, দেশের পরবর্তী প্রধান বিচারপতি এখনও তার স্কুল, কলেজ এবং ক্যাম্পাস ল সেন্টারের বন্ধুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন এবং নিজে গাড়ি চালিয়ে তাদের বাড়িতে যেতে পছন্দ করেন।

তাঁর বন্ধুরা জানিয়েছেন যে বিচারপতি খান্না তাঁর স্কুল এবং কলেজের সময় থেকে খুব একটা বদলায়নি। বিচারপতি খান্নার এক বন্ধুর কথায়, "তিনি সহজ, শান্ত এবং ক্যামেরা এবং প্রচার থেকে দূরে থাকতে পছন্দ করেন।" 


```