Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

পেট্রলের দাম কমছে না কেন, মোদীকে মুনাফা-খোঁচা তৃণমূল নেতা ডেরেকের 

ভারতে পেট্রলের দাম বেড়েছে প্রায় ৩০ শতাংশ।

পেট্রলের দাম কমছে না কেন, মোদীকে মুনাফা-খোঁচা তৃণমূল নেতা ডেরেকের 

১০ বছরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে প্রায় ২৪ শতাংশ।

শেষ আপডেট: 16 September 2024 13:24

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও ভারতে কেন পেট্রলের দাম কমছে না। সোমবার এই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে খড়্গহস্ত হলেন তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও'ব্রায়েন। বর্ষীয়ান তৃণমূল এমপি এদিন এক্স বার্তায় লিখেছেন, গত ১০ বছরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে প্রায় ২৪ শতাংশ। কিন্তু ভারতে পেট্রলের দাম বেড়েছে প্রায় ৩০ শতাংশ।

তিনি হিসাব-পরিসংখ্যান দিয়ে লিখেছেন, ২০১৪ সালের অগস্টে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ১০২ মার্কিন ডলার। আর ভারতে পেট্রলের দাম ছিল ৭৩ টাকা প্রতি লিটার। ২০২৪ সালে ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম কমে ৭৮ মার্কিন ডলার হলেও এদেশে পেট্রলের লিটারপ্রতি দাম চড়েছে ৯৫ টাকায়।

আন্তর্জাতিক বাজারে যখন হু-হু করে অপরিশোধিত তেলের দাম পড়েছে, তখন ভারতে কেন পেট্রলের দাম কমেনি, প্রশ্ন তুলেছেন তৃণমূল এমপি ডেরেক। তাঁর দাবি, গত ১০ বছরে বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম ২৪ শতাংশের কাছাকাছি কমেছে। অথচ ভারতে তা বেড়েছে প্রায় ৩০ শতাংশ। এক্সবার্তায় ডেরেকের শেষ মন্তব্য, তেল কোম্পানিগুলির হাতে অভাবনীয় মুনাফা তুলে দেওয়া হলেও তা গ্রাহকদের কাছে পৌঁছয়নি।

উল্লেখ্য, গত সাধারণ নির্বাচনের আগে পেট্রল-ডিজেলের দাম ২ টাকা কমানো হয়েছিল। কিন্তু তার আগের দুবছর তা প্রায় এক জায়গায় দাঁড়িয়ে ছিল। গত সপ্তাহে পেট্রলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব পঙ্কজ জৈন বলেছিলেন, একটি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম সুস্থিতিকর অবস্থায় এলে দেশীয় তেল কোম্পানিগুলি দাম কমানোর বিষয়ে ভাবনাচিন্তা করবে।


```